রান্নার নির্দেশ
- 1
প্রথমে আলু পরিস্কার করে ধুয়ে সিদ্ধ বসাবো, এমন ভাবে পানি দিয়ে বসাবো যাতে পানিটা শুকিয়ে যায়।
- 2
তারপর আলু ঠান্ডা হলে ছিলে নিব, তারপর মেস করে নিব,এখন চুলায় একটি পেন বসিয়ে পরিমান মতো তেল দিব তেল টা গরম হলে পিয়াজ কুঁচি দিয়ে দিব হাল্কা ভেজে নিব।
- 3
পিয়াজ ভাজা তেলে একটি ডিম ভেঙে ঝুরি করে নিব, তারপর মেস করা আলুর সাথে ডিমের ঝুরি,ভাজা পিয়াজ,চাট মশলা, জিরাগুঁড়া, গোল মরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়া, সাদ মতো লবন কাঁচা মরিচ কুঁচি সাদ মতো, ধনেপাতা কুচি সাদ মতো চিলিফেক্স ১ চা চামচ দিয়ে সব উপকরণ। ভালো করে মেখে নিব।
- 4
তারপর লম্বাটে সেইফে আলুর চপ গুলি গড়ে নিব। এখন আর একটি ডিম ভেঙে ১ চিমটি লবন,গোল মরিচের গুঁড়ো ১/২ চামচ দিয়ে গুলিয়ে নিব।
- 5
এখন চপ গুলি ডিমের গোলায় চুবিয়ে ব্রেড কামে গড়িয়ে নিব, তারপর নরমাল ফ্রিজে ১০ মিনিট রেখে, নামিয়ে ডুবো তেলে লালচে করে ভেজে তুলবো।
- 6
তারপর একটি সার্ভিং ডিশে নিয়ে সাজিয়ে ভাত কিংবা পোলাও, পরটার সাথে পরিবেশন করবো।
Keywords
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি