চিকেন আঙ্গারা (chicken angara recipe in Bengali)
#Masterclass Recipe 2
রান্নার নির্দেশ
- 1
সবার প্রথমে সব গোটা মশলা গুলো শুকনো খোলায় হালকা ভেঁজে মিক্সার এ দিয়ে একটা গুঁড়ো মশলা বানাতে হবে।
- 2
এরপর চিকেন এ এই গুঁড়ো মশলা, টক দই, স্বাদ মতন লবন ও অল্প তেল দিয়ে মাখিয়ে 15মিনিটের মতন রাখতে হবে।
- 3
কড়াইতে তেল গরম করে তারপর পেঁয়াজ ও টমেটো ভেঁজে নিতে হবে একটু লাল করে। তারপর চিকেন তার মধ্যে দিয়ে ও আদা রসুন বাটা দিয়ে কষাতে হবে 6-7 মিনিটের মতন।
- 4
এরপর বাকি সব গুঁড়ো মশলা দিয়ে দিতে হবে ও আরও 5 মিনিট কষাতে হবে। এরপর জল দিয়ে 10-15 মিনিট রান্না করে নিতে হবে যতক্ষন না তেল বেরিয়ে আসছে।
- 5
তেল বেরিয়ে আসলে একটা ছোট কোনো স্টিলের বাটি চিকেন এ রেখে তার মধ্যে গরম চারকোল দেবেন ও অল্প ঘি ওই চারকোল এ দিয়ে দেবেন আর করাই এর মুখ 10 মিনিটের জন্য ঢেকে দেবেন।
- 6
এরপর চিকেন আঙ্গারা পরিবেশন করুন পরোটা,লুচি বা রুটির সঙ্গে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/11160977



















মন্তব্যগুলি