চায়ের কাপে তৈরি চকোলেট কাপ কেক (চুলায় তৈরি)( chayer kape toiri chocolate cup cake recipe in Bengali

#Masterclass পোস্ট 5
চায়ের কাপে তৈরি চকোলেট কাপ কেক (চুলায় তৈরি)( chayer kape toiri chocolate cup cake recipe in Bengali
#Masterclass পোস্ট 5
রান্নার নির্দেশ
- 1
উপরের দেওয়া উপকরণ গুলির ছবি প্রথমে দিলাম।
- 2
প্রথমে একটি পাত্রে ডিম ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপর তার মধ্যে চিনির গুঁড়ো ও তেল দিয়ে দিতে হবে আর সব কিছু কমপক্ষে 10 মিনিট ভালো ভাবে ফেটিয়ে নিতে হবে যতক্ষন না মিশ্রণটি সাদা হয়ে যাচ্ছে ও ফুলে যাচ্ছে।
- 3
এরপর এই মিশ্রনটির মধ্যে এক এক করে শুকনো উপকরণ গুলি ছেঁকে দিয়ে দিতে হবে- ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, কোকো পাউডার, লবন। সাথে ভ্যানিলা এসেন্সও দিয়ে দিতে হবে আর খুবই হালকা হাতে মিশ্রণটি এবারে মাখতে হবে কাট এন্ড ফোল্ড মেথডে।
- 4
মিশ্রণটি মাখা হয়ে গেলে তারপর চায়ের কাপে তেল লাগিয়ে নিতে হবে ও মিশ্রণটি কাপে ঢেলে দিতে হবে। কাপের অর্ধেকটি ঢালতে হবে কারন কেকটি বেক হওয়ার পর ফুলবে তাই। ওপর দিয়ে কিছু কাজু বাদাম কুঁচি দিয়ে দিতে হবে (এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেকোনো ড্রাই ফ্রুটস বেবহার করতে পারেন) কাপে মিশ্রণটি ঢেলে একবার একটু ট্যাপ করে দিতে হবে যাতে কোনো air bubble না ঢুকে যায়।
- 5
এরপর একটি কড়াই গ্যাসের চুলায় বসাবেন ও একটি স্ট্যান্ড তার ভেতরে দিয়ে দেবেন আর মুখটি বন্ধ করে সর্বোচ্চ আঁচে দিয়ে 10 মিনিট pre-heat করে নেবেন। মনে রাখবেন যদি আপনার কড়াইয়ের ঢাকনাতে কোনো ছিদ্র থাকে তাহলে সেটাকে আটকে দিতে হবে নাহলে গরম হওয়াটা বেরিয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনাটি খুলে ওই স্ট্যান্ডের উপর একটি স্টিলের প্লেট বসিয়ে দেবেন ও তার উপর এক এক করে সব কাপগুলো বসিয়ে আবারও মুখটি ঢেকে দিয়ে এবারে কেকটি বেক করে নেবেন নিম্ন আঁচে 30-35 মিনিট পর্যন্ত।
- 6
30-35 মিনিট পর একটি চাকু দিয়ে কেক এর ভিতরে ঢুকিয়ে দেখবেন, যদি চাকুটি পরিষ্কার বেরিয়ে আসে তার মানে কেক ভালো ভাবে বেক হয়ে গেছে আর যদি চাকুতে কেকের মিশ্রণটি লেগে থাকে তার মানে কেক এখনো কাঁচা রয়েছে ও আরো কিছুক্ষন বেক করে নিতে হবে।
- 7
কেক বেক হয়ে যাবার পর একদম ঠান্ডা করে তারপর কাপ থেকে একটি চাকুর মাধ্যমে side গুলো কেটে unmould করবেন। কেক গরম থাকতে এটি করতে যাবেন না তাহলে কিন্তু কেকটি unmould হবে না বা ভেঙে যেতে পারে।
- 8
এরপর আপনার পরিবারের সঙ্গে মিলে এঞ্জয় করুন বাড়িতে তৈরি এই পারফেক্ট ও স্পনজি কাপ কেক।
Keywords
Similar Recipes
More Recipes





















মন্তব্যগুলি