মালাবার চিকেন বিরিয়ানি (Malabar chicken biryani recipe in Bengali)

#goldenapron-2
পোস্ট 13
স্টেট কেরালা
#নববর্ষের রেসিপি
এটি কেরালার একটি অত্যন্ত জনপ্রিয় রেসিপি।একদম ভিন্ন স্বাদ এর এই বিরিয়ানি স্বাদে গন্ধে অতুলনীয়।এই বিরিয়ানি স্বাদে এতটাই রিচ যে সাথে কোনোরকম সাইড ডিশ ছাড়াই খুব শান্তি পূর্ণ ভাবে খাওয়া যায়।তাই এই নতুন বছরের শুরু তে সবাই অবশ্যই ট্রাই করুন একদম অন্যরকম স্বাদ এর চূড়ান্ত ফ্লেভরফুল এই বিরিয়ানি টি।
মালাবার চিকেন বিরিয়ানি (Malabar chicken biryani recipe in Bengali)
#goldenapron-2
পোস্ট 13
স্টেট কেরালা
#নববর্ষের রেসিপি
এটি কেরালার একটি অত্যন্ত জনপ্রিয় রেসিপি।একদম ভিন্ন স্বাদ এর এই বিরিয়ানি স্বাদে গন্ধে অতুলনীয়।এই বিরিয়ানি স্বাদে এতটাই রিচ যে সাথে কোনোরকম সাইড ডিশ ছাড়াই খুব শান্তি পূর্ণ ভাবে খাওয়া যায়।তাই এই নতুন বছরের শুরু তে সবাই অবশ্যই ট্রাই করুন একদম অন্যরকম স্বাদ এর চূড়ান্ত ফ্লেভরফুল এই বিরিয়ানি টি।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে বিরিয়ানি মসলার জন্য সব উপকরণ একসাথে নিয়ে গরম তাওয়া তে সেঁকে নিতে হবে।তারপর ঠান্ডা হলে মিহি করে গুঁড়ো করে নিলেই রেডী বিরিয়ানি মশলা।
- 2
এবার বিরিয়ানির চিকেন টা বানাতে হবে। তারজন্য ননস্টিক প্যান এ ঘী নিয়ে ঘী টা গরম হলে পিয়াজ গুলো লাল করে ভেজে নিতে হবে।
- 3
এবার ভাজা পিয়াজ টার মধ্যে আদা বাটা, রসুন বাটা,আর লংকা বাটা টা ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে কিছু মিনিট।এরপর ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেন এর পিস গুলো মিশিয়ে আরো কিছুক্ষন কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না চিকেন এর রঙ টা চেঞ্জ হতে যায়।
- 4
এবার চিকেন এর মধ্যে কুঁচি করে কেটে রাখা টমেটো আর টক দই টা মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে।
- 5
এবার একদম শেষ এ পরিমাণ মতো নুন আর বিরিয়ানির জন্য বানিয়ে রাখা মশলা টা পুরো টা মিশিয়ে আরো কিছুটা কষিয়ে প্যান টা চাপা দিয়ে রেখে দিতে হবে যতক্ষণ না চিকেন টা প্রায় পুরো টা সেদ্ধ হয়ে যায়।এই পদ্ধতি তে জল একদম ই লাগেনা।চিকেন থেকেই অনেক টা জল বেরিয়ে আসে। ওই জল এই চিকেন সেদ্ধ করে ঘন গ্রেভি অবস্থায় নাবিয়ে নিতে হয়।একদম শেষ এ পুদিনা আর ধনেপাতা মিশিয়ে নিতে হয়।
- 6
এবার চাল টা ভালো করে ধুয়ে নিয়ে ৩০ মিনিট মত জলে ভিজিয়ে রাখতে হবে।রান্নার আগে পুরো জল ঝরিয়ে সরিয়ে রাখতে হবে।
- 7
এবার আবার ননস্টিক প্যান এ ঘী নিয়ে প্রথমে কাজু আর কিসমিস টা ভেজে তুলে রাখতে হবে।তারপর ওই ঘী তেই পিয়াজ কুচি গুলো লাল করে ভেজে বেরেস্তা বানিয়ে তুলে নিতে হবে।
- 8
রেডি হয়ে গ্যালো বিরিয়ানির জন্য বেরেস্তা আর কাজু কিসমিস ভাজা।
- 9
এবার ওই এক ই প্যান এ ঘী আর একটু দিয়ে বিরিয়ানির ভাত এর জন্য ওপরে বলা মশলা গুলো পরিমাণ মতো দিয়ে একটু নেরেচেরে জল ঝরানো চাল টা দিতে হবে আর ঘী এর সাথে ভালো করে মেশাতে হবে।অন্যদিকে একটা পাত্রে ৩.৫ কাপ জল গরম করতে বসাতে হবে।জল এর মধ্যে পরিমাণ মত নুন দিতে হবে।
- 10
জল টা গরম হয় গেলেই সেটা ভাজা চাল এর মধ্যে ঢেলে দিতে হবে এবং গ্যাস ফুল ফ্লেম এ রেখে অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত না চাল এর ওপর বড়ো বড়ো বুদবুদ তৈরি হচ্ছে।এই অবস্থায় গ্যাস টা পুরো লো ফ্লেম করে ভাত টা একটা ঢাকা দিয়ে দিতে হবে আর ১০ মিনিট অল্প আঁচে রেখে ঢাকা খুলে নিলেই ভাত টা রেডী।ভাত টা রেডী হলেই একটা চামচ দিয়ে চারপাশ টা এদিক ওদিক করে দিতে হবে।
- 11
ধনে পাতা আর পুদিনা পাতা পরিমাণ মত কুঁচি করে নিতে হবে।এবার বিরিয়ানি লেয়ার করার পালা।একটা বড়ো হাঁড়ি তে প্রথমে কিছুটা ভাত তারপর চিকেন কিছুটা,এবং অল্প কাজু কিসমিস ভাজা,গোলাপ জল,গরম মশলা,ডিম আর ধনেপাতা আর পুদিনা পাতা কুচি ছড়িয়ে দিতে হবে।এইভাবে ২-৩ টে লেয়ার বানাতে হবে।আর প্রত্যেক স্টেপ এ এক ই রকম ভাবে সব উপকরণ দিতে হবে।
- 12
লেয়ার গুলো রেডী হলে হাঁড়ির মুখ টা একটা শক্ত ঢাকা লাগিয়ে চারপাশ দিয়ে আটা লাগিয়ে টাইট করে বন্ধ করতে হবে,যাতে পুরো ব্যাপার টা এয়ার টাইট হয়।এবার একটা গরম তাওয়ার ওপর হাঁড়ি টা বসিয়ে গ্যাস টা লাউ ফ্লেম করে ৩০ মিনিট মত রাখতে হবে দম দিয়ে।হাঁড়ির ওপর একটা ভারী কিছু বসিয়ে দিলে ভালো।৩০ মিনিট দমে থাকার পর হাঁড়ির ঢাকা খুলে সার্ভ করতে হবে।
- 13
রেডী হয়ে গ্যালো গরম গরম একদম অন্যরকম স্বাদ এর মালাবার বিরিয়ানি।সাথে অনিয়ন রাইতা আর সালাদ হলেই খাওয়া জমে যাবে সম্পূর্ণ ভাবে।
Keywords
Similar Recipes
More Recipes































মন্তব্যগুলি