পুজোর থালি (pujor thali recipe in Bengali)
#পুজোর রেসিপি
রান্নার নির্দেশ
- 1
অমৃতসরি মসলা কুলচা বানানোর জন্য প্রথমে একটি পাত্রে 2 টেবিল চামচ দই ও 1/2 চা চামচ বেকিং সোডা মিশিয়ে রেখে দিতে হবে এরপর ময়দাতে 1 চা চামচ চিনি, 1 চা চামচ নুন,2 টেবিল চামচ সুজি, 1/2 টেবিল চামচ বেকিং সোডা ভালো করে মিশিয়ে তাতে দই এর মিশ্রণটি ঢেলে দিতে হবে। সবকিছু মিশে গেলে অল্প অল্প করে দুধ ঢেলে ময়দা র একটি নরম ডো তৈরি করতে হবে।
- 2
কুলচার মসলা বানানোর জন্য 2 টো মাঝারি সাইজের সিদ্ধ করা আলু, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, 1 চা চামচ কাঁচা লঙ্কা কুচি, 1 চা চামচ নুন একসাথে ভালো করে মেখে নিতে হবে।
- 3
এরপর ময়দার ডো থেকে কিছু টা ময়দা নিয়ে রুটির আকারে বেলে ভিতরে আলুর মসলা ভরে আবার ও রুটি আকারে বেলে নিতে হবে।
- 4
এরপর তাওয়া গরম করে বেলে রাখা কুলচাটি তার মধ্যে দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিতে হবে।2 মিনিট পর উল্টো দিকটাও একই ভাবে সেঁকে নিতে হবে। নামিয়ে দুই পিঠে ভালো করে মাখন লাগিয়ে নিতে হবে।
- 5
ছোলার ডাল বানানোর জন্য প্রথমে ডাল ও 2 টি আলু ছোট ছোট করে কেটে, 1 টেবিল চামচ নুন, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া ও 1 টেবিল চামচ সরষে র তেল দিয়ে সিদ্ধ করে নিতে হবে।
- 6
এরপর কড়াই তে 2 টেবিল চামচ সরিষার তেল গরম করে তাতে 1 চা চামচ গোটা জিরা, 1টা তেজপাতা ও একটি শুকনো লঙ্কা ফোঁড়ন দিয়ে 1 টা কুচানো টমেটো,1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে সিদ্ধ করে রাখা ডাল দিয়ে পরিমান মতো নুন ও চিনি মিশিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিতে হবে।
- 7
কস্তুরী আলুর দম বানানোর জন্য প্রথমে আলু গুলো কে টুথপিক দিয়ে অনেক গুলো ছোট ছোট ছিদ্র করে নিতে হবে। তারপর আলু গুলো কে 1 টেবিল চামচ নুন, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, 4 টেবিল চামচ টক দই, 1 চা চামচ চিনি, 2 টেবিল চামচ কাশ্মীরী লঙ্কা র গুঁড়া দিয়ে ভালো করে মেখে 30 মিনিট এর জন্য রেখে দিতে হবে। 30 মিনিট পর ওই ম্যারিনেট করে রাখা আলু র মধ্যে 1 টা টমেটো গ্রেট করে দিতে হবে।
- 8
এরপর কড়াই তে 2 টেবিল চামচ তেল গরম করে তাতে 1/2 চা চামচ গোটা জিরা, 1টা তেজপাতা এবং 1 টা শুকনো লঙ্কা ফোঁড়ন দিয়ে ম্যারিনেট করে রাখা আলুর মিশ্রণটি ঢেলে দিতে হবে। কষানো হয়ে গেলে 2 কাপ জল দিয়ে আলু গুলো সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করতে হবে।
- 9
আলু সিদ্ধ হয়ে গেলে ফুটিয়ে ঘন করে 1 টেবিল চামচ কসৌরি মেথি ও 1 চা চামচ গরম মশলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে 1 টেবিল চামচ ঘি দিয়ে নামিয়ে নিতে হবে।
- 10
বাসন্তী পোলাও বানানোর জন্য প্রথমে চাল কে 30 মিনিটে র জন্য ভিজিয়ে রাখতে হবে।
- 11
এরপর কড়াই তে 1 টেবিল চামচ সাদা তেল গরম করে তাতে কাজু গুলো ভেজে তুলে নিতে হবে। এরপর 2 টেবিল চামচ ঘি গরম করে তাতে 1টা তেজপাতা, 1/2 ইঞ্চি দারচিনি, 2টো এলাচ ফোঁড়ন দিয়ে ভেজানো চাল জল ঝরিয়ে ঢেলে দিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে 1 টেবিল চামচ নুন, 1/2 চা চামচ ফুড কালার, 10-12 টা কাজু, 20-22 টা কিসমিস দিয়ে 2কাপ জল দিয়ে ঢাকা দিতে হবে। এরপর জল শুকিয়ে গেলে পরিমাণ মতো চিনি ও 1 চা চামচ গরম মসলা ছড়িয়ে নামিয়ে নিতে হবে।
- 12
5 টেবিল চামচ তেল গরম করে তার মধ্যে পাঁপড় গুলো একটা একটা করে ভেজে নিতে হবে।
- 13
চাটনি বানানোর জন্য কড়াই তে 1 টেবিল চামচ তেল গরম করে তাতে পাঁচ ফোড়ন ও শুকনো লঙ্কা দিয়ে তার মধ্যে একে 5-6টা কাজু, 20-22টা কিসমিস, 1টা টমেটো কুচি আর নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে অল্প জল দিয়ে টমেটো সিদ্ধ হতে দিতে হবে। টমেটো সিদ্ধ হয়ে গেলে পরিমাণ মতো মিষ্টি দিয়ে ফুটিয়ে নামিয়ে নিতে হবে।
- 14
রায়তা বানানোর জন্য 4 টেবিল চামচ দই, 1টা কুচি করা শশা, 1 চা চামচ গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ চাট মশলা, 1চা চামচ নুন একসাথে মিশিয়ে নিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes


























মন্তব্যগুলি