দই বড়া (doi bora recipe in Bengali)

#goldenapron3
#কিডস স্পেশাল রেসিপি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে দু-তিন ঘণ্টা বিউলির ডাল জলে ভিজিয়ে রাখতে হবে। তারপর সেটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। তারপর ওই পেস্টে লবণ,আদা বাটা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে ও ফেটিয়ে নিতে হবে।
- 2
এবার পেস্টটাকে বড়ার আকারে সাদা তেলে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে।
- 3
উষ্ণ গরম জলে হিং ও মৌরি দিয়ে, আর মধ্যে ভরা গুলিকে দু থেকে তিন মিনিট ভিজিয়ে রাখতে হবে। তারপর বড়া গুলির থেকে জল চিপে তুলে রাখতে হবে।
- 4
একটা আলাদা পাত্রে দই, সামান্য চিনি, গোলমরিচ আর লবণ দিয়ে ভাল করে ফেটিয়ে রাখতে হবে। অন্য আর একটা পাত্রে তেঁতুল গোলা জল, চিনি,লবণ দিয়ে ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে রাখতে হবে।
- 5
এবার একটা প্লেটে বড়া গুলির ওপরে ফেটানো দই ও তেঁতুল গোলাজল ভালো করে ছড়িয়ে নিতে হবে। তারপর ওর ওপর গোলমরিচ গুঁড়ো, ভাজা মশলা গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। ধনেপাতা, ঝুরিভাজা ছড়িয়ে পরিবেশন করতে হবে।
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি (5)