মিনি পরাটা আর আলু ফুলকপির তরকারি(mini paratha aloo fulkopi tarkari recipe in Bengali)

Paramita Sengupta @cook_16886956
#ব্রেকফাস্ট
মিনি পরাটা আর আলু ফুলকপির তরকারি(mini paratha aloo fulkopi tarkari recipe in Bengali)
#ব্রেকফাস্ট
রান্নার নির্দেশ
- 1
ময়দা তেল চিনি ও নুন দিয়ে ভালো করে ময়ান দিয়ে হালকা উষ্ন জলে মেখে রাখতে হবে এক ঘন্টা মতো।
- 2
এর মধ্যে তরকারির জন্য কড়াইতে তেল দিয়ে ওতে কালোজিরা আর কারিপাতা ফোড়ন দিয়ে কাটা আলু ফুলকপি দিয়ে দিন।
- 3
নুন, হলুদ দিয়ে নাড়িয়ে ঢাকা দিন। হালকা সেদ্ধ হয়ে এলে কাঁচালঙ্কা ও হালকা জল দিয়ে ঢাকা দিন।
- 4
গা মাখা হয়ে এলে নামিয়ে নিন।
- 5
পরাটার জন্য ডো থেকে ছোট লেচি কেটে নিন। ওতে তেল লাগিয়ে আর চাটুতে ও তেল লাগিয়ে একটু বড় করে বেলে নিন।যেন পাতলা সেপ হয়।
- 6
পরাটার মাঝে হালকা তেল ব্রাশ করে দুসাইড থেকে মুড়ে আবার ও লাচ্ছা পরাটার সেপ দিন।
- 7
আবার ওই লেচিকে হাত দিয়ে চেপে চেপে ছোট পরাটার আকারে গড়ে নিন।
- 8
তাওয়াতে ঘি বা তেল ব্রাশ করে দুপিঠ লালচে করে ভেজে নিন। তৈরি হলো মিনি পরাটা।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12732968







মন্তব্যগুলি (4)