ডোনাট(doughnut recipe in Bengali)

Tazrian Noor @cook_23846454
ডোনাট(doughnut recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
কুসুম গরপ দুধে ইস্ট এবং চিনি মিশিয়ে ১০ মিনিট এর জন্য রেখে দিন।
- 2
একটি পাত্রে ময়দা,লবণ, মাখন মিশিয়ে নিন। একটি ডিম ঙেংগে নিন তাতে। এবার অল্প অল্প করে দুধ এর মিশ্রণটি মেশান। বেশি নরম বা শক্ত নয় আঠালো একটি খামির হবে।এবার পাত্রটির গায়ে এবং খামির এর উপর হালকা তেল ব্রাশ করে নিতে হবে।এবার পাত্রটিকে ঢেকে একটি উষ্ম স্থানে ৩০-৪০ মিনিট রেখে দিতে হবে।
- 3
৩০মিনিট পর খামিরটি কে ভালভাবে মথে নিতে হবে ৮-১০ মিনিট। প্রয়োজনে ময়দা ছিটিয়ে নিবেন মথে নেয়ার সময়। খুবই মসৃণ হতে হবে খামির টি।
- 4
এবার ১ ইন্চি পুরু করে খামির টি বেলে নিন।
- 5
১ টি বড় ও ১টি ছোট সাইজ এর যে কোন ধারালো কাটার দিয়ে পছন্দমত ডোনাট সেপ কেটে নিন।
- 6
বেচে যাওয়া খামির দিয়ে ৪ এ ৫নং ধাপ অনুসরণ করে ডোনাট কেটে নিন।
- 7
ডুবো তেল এ হালকা আচে ভাজুন। ফুলে উঠে হালকা বাদামী হওয়া পর্যন্ত।
- 8
পছন্দমত টপিংস দিয়ে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12767028



মন্তব্যগুলি (6)