জর্দা (jarda recipe in Bengali)

Mushfeeka Abdullah @cook_24061817
জর্দা (jarda recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে বাসমতী চাল ধুয়ে ঝাঝড়ির মধ্যে পানি ঝরতে দিতে হবে। এরপর একটা পাতিলে পানি নিয়ে সেই পানিতে জর্দার রং দিয়ে ফুটাতে হবে,সেই ফুটন্ত পানিতে চাল টা দিয়ে ৮০% রান্না করে আবারো পানি ঝরা দিতে হবে।
- 2
এখন একটা পাতিলে ঘি দিয়ে এর মধ্যে দারচিনি এলাচ দিয়ে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে নাড়াচাড়া করে এর মধ্যে ঝরানো ভাত টা দিয়ে দিতে হবে। এখন একে একে চিনি,মাল্টার জেষ্ট,মাল্টার রস দিয়ে ১০ মিনিটের জন্য ঢেকে রাখতে হবে।
- 3
এরপর ঢাকনা খুলে গুড়া দুধ,তরল দুধ এবং কিসমিস দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে জর্দা টা চুলার থেকে নামিয়ে ফেলতে হবে।
- 4
জর্দা টা হাল্কা ঠান্ডা হয়ে আসলে এর উপর পেস্তা বাদাম কুচি আর মাওয়া দিয়ে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12769578






মন্তব্যগুলি