কাতলা রেজালা (katla rezala recipe in Bengali)

#প্রিয় লাঞ্চ রেসিপি রোজকার একঘেয়েমি মাছের ঝোল থেকে একটু অন্যধরনের সুস্বাদু ও শাহী ঘরনার স্বাদের জন্য একদম আদশ' । খেতে ও অত্যন্ত সুস্বাদু ।।
কাতলা রেজালা (katla rezala recipe in Bengali)
#প্রিয় লাঞ্চ রেসিপি রোজকার একঘেয়েমি মাছের ঝোল থেকে একটু অন্যধরনের সুস্বাদু ও শাহী ঘরনার স্বাদের জন্য একদম আদশ' । খেতে ও অত্যন্ত সুস্বাদু ।।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছের পিসগুলো ভালো করে ধুয়ে নিয়ে অল্প পরিমাণ নুন ও লেবুর রস মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে । তারপর তেল গরম করে হাল্কা করে ভেজে নিতে হবে ।
- 2
এবার ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ও শুকনোলঙ্কা ফোড়ন দিতে হবে ।
- 3
এবার পেয়াজবাটা, আদা রসুন বাটা, কাচালঙ্কা বাটা একসাথে মিশিয়ে নিয়ে ওই তেলের মধ্যে দিতে হবে । গ্যাসটাকে একদম আস্তে করে রাখতে হবে ।
- 4
এবার এর মধ্যে টকদই, কাজুবাদাম বাটা, পোস্তবাটা, নুন ও চিনি ও ১/২ কাপ জল দিয়ে ভালো করে মেশাতে হবে ।
- 5
উপর থেকে ২ টো কাচালঙ্কা চিড়ে দিয়ে ঢাকা দিয়ে ১৫ মিনিট একদম কম ফ্লেমে রান্না করতে হবে ।
- 6
নামাবার আগে ঘী ও গরমমশলা দিয়ে নামিয়ে নিতে হবে ।
- 7
গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে ।।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি