রান্নার নির্দেশ
- 1
প্রথমে ব্যাটার টা তৈরি করতে হবে।ময়দা, ডিম ও নুন দিয়ে পরিমাণ মত জল দিয়ে একটা মাঝারি ব্যাটার বানাতে হবে।
- 2
এবার পুর তৈরি করতে হবে।চিকেন কে ছোট ছোট পিস করে ভিনিগার ও নুন দিয়ে ম্যারিনেট করতে হবে ১ ঘন্টা।তারপর কড়াইয়ে অল্প তেল দিয়ে পেয়াজ,আদা,রসুন বাটা,দিয়ে কষিয়ে নিতে হবে।এবার কাশ্মরী লঙ্কা গুড়ো, লঙ্কা গুড়ো, হলুদ, গরম মশলা,ধনেপাতা কুচিও টমেটোর সস্ দিয়ে আরো ভালো করে তেল ছাড়া পর্যন্ত শুকিয়ে নিন।
- 3
এবার ননস্টিক প্যানে সামান্য তেল বুলিয়ে নিতে হবে।আগে থেকে যে ব্যাটার টা তৈরি করা ছিল, সেটা একবার ভাল করে মিশিয়ে নিয়ে, হাতায় করে এক হাতা নিয়ে প্যানে দিয়ে দিন।প্যান ঘুড়িয়ে চারদিকে ব্যাটার টা ছড়িয়ে দিতে হবে।এক পাশে তৈরি করা পুর টা দিতে হবে।আসতে করে ভাজ করতে হবে।পাটিসাপটার আকারে গড়ে নিতে হবে এক এক করে।
- 4
এবার গরম গরম পরিবেশন করুন।নরম তুলতুলে চিকেনের পাটিসাপটা।
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি (4)