রান্নার নির্দেশ
- 1
স্কুইড গুলো প্রথমে কেটে পরিষ্কার করে নিতে হবে। এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে।
- 2
একটি প্যান হিট করে বাটার দিয়ে দেই। বাটার মেলট হয়ে গেলে তাতে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি গুলো দিতে হবে।
- 3
রসুন এবং পেঁয়াজ গুলোকে হালকা বাদামি রং করে ভেজে নিন। এরই মধ্যে একটি আলাদা পাত্রে স্কুইড গুলো লবণ, গোলমরিচ গুঁড়া এবং চিলি ফ্লেক্স দিয়ে মাখিয়ে নিন।
- 4
রসুন এবং পেঁয়াজ গুলো হাল্কা বাদামী রঙ হয়ে গেলে তাতে ম্যারিনেট করে রাখা স্কুইড গুলো এড করুন। এবং চুলার তাপমাত্রা medium-high হিটে রাখতে হবে।
- 5
স্কুইড থেকে অনেক পানি বের হয় যার কারণে খেয়াল রাখতে হবে যাতে পানিগুলো শুকিয়ে যায়। স্কুইড ৪-৫ মিনিট রান্না করতে হবে।
- 6
স্কুইড গুলো প্রাই রান্না হয়ে আশ্লে তাতে ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি ফিস সস এবং লেবুর রস এড করুন।
- 7
অবশেষে নামিয়ে পাত্রে পরিবেশন করুন এবং ধনিয়া পাতা দিয়ে ড্রেসিং করুন
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি