ইলশে পোলাও (ilshe polau recipe in Bengali)
#ক্যুইক ফিক্স ডিনার
রান্নার নির্দেশ
- 1
ইলিশ মাছের আঁশ ছাড়িয়ে ধুয়ে মাছের টুকরোগুলোতে আদা, রসুন, লবণ ও দই মেখে ১৫ মিনিট ম্যারিনেট করে, অল্প তেলে হালকা ভেজে নিতে হবে।
- 2
আবার পাত্রে তেল গরম করে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে নেড়ে বাটা পেঁয়াজ দিয়ে মসলা কষাতে হবে। মসলা ভালো করে কষানো হলে মাছ দিয়ে কম আঁচে ২০ মিনিট ঢেকে রান্না করতে হবে। মাঝে চিনি ও কাঁচালঙ্কা দিয়ে একবার মাছ উল্টে দিতে হবে। জল শুকিয়ে তেল ওপর উঠলে নামিয়ে নিতে হবে। মাছ মশলা থেকে তুলে নিতে হবে।
- 3
অন্য পাত্রে ২ টেবিল চামচ তেল গরম করে স্লাইস করা পেঁয়াজ সোনালি করে ভেজে বেরেস্তা করে নিতে হবে। বেরেস্তা তুলে নিয়ে চাল দিয়ে নাড়তে হবে। মাছের মশলা দিয়ে চাল কিছুক্ষণ ভেজে জল ও স্বাদমতো নুন দিয়ে ঢেকে রাখতে হবে। জল শুকিয়ে এলে মৃদু আঁচে ১৫ মিনিট রাখতে হবে। গ্যাস থেকে নামিয়ে নিতে হবে।
- 4
একটি বড় পাত্রে পোলাও এর ওপর মাছ বিছিয়ে বাকি পোলাও দিয়ে মাছ ১০ মিনিট ঢেকে রাখতে। তৈরি হয়ে গেল ইলিশ পোলাও ।
Keywords
Similar Recipes
More Recipes








মন্তব্যগুলি (12)