বেগুনের শাহী কোর্মা (beguner shahi korma recipe in Bengali)

বেগুনের শাহী কোর্মা (beguner shahi korma recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
বেগুন ধুয়ে ফেলুন এবং আগার দিকে + চিহ্ন এর আকারে কেটে নিন
- 2
এবার নুন ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিন
- 3
প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন
- 4
এবার আদা রসুন কুচি দিয়ে ভাজুন নুন ও হলুদ গুঁড়ো দিয়ে
- 5
টমেটো কুচি দিয়ে ভালো করে নরম হয়ে যাওয়া পর্যন্ত ভালো করে ভাজুন
- 6
নামিয়ে ঠাণ্ডা করে ব্লেন্ড করে নিন এবং আমন্ড কাজুবাদাম কিশমিশ বেটে নিন
- 7
পোস্তদানা ও সর্ষে,কাঁচা লঙ্কা একসাথে বেটে নিন
- 8
প্রমানে তেল গরম করে তাতে বেগুন দিয়ে ভালো করে ভাজুন,ঢাকা দিয়ে সেদ্ধ করে নিন
- 9
বেগুন ভাজা হলে তুলে রাখুন এবং ঐ তেলে জিরা তেজপাতা ফোড়ন দিয়ে দিন
- 10
ব্লেন্ড করা মশলা দিয়ে ভাজুন, নুন ও হলুদ গুঁড়ো দিয়ে দিন
- 11
বাদাম বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিন
- 12
টকদই ফেটিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে সর্ষে পোস্তদানা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিন
- 13
লাল লঙ্কার গুঁড়ো ও চিনি দিয়ে ভালো করে মিশিয়ে ভাজা বেগুন দিয়ে ভালো করে মিশিয়ে নিন
- 14
পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (2)