মার্বেল কেক রেসিপি (marblecake recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ময়দা ও চিনি চেলে নিতে হবে যাতে করে কোনো দানা না থাকে । তারপর একে একে বেকিং পাউডার বেকিং সোডা নুন ভালো করে মিশিয়ে নিতে হবে ।
- 2
তারপর অল্প অল্প করে বাটার মিল্ক দিয়ে সবটা মাখতে হবে । (বাটার মিল্ক না থাকলে দুধ গরম করে তাতে ভিনিগার 2 চামচ দিয়েই দেখবেন ছানা ছানা কাটছে ঐ টা ঠান্ডা হলে ব্যবহার করুন।) ।তারপর ভ্যানিলা এসেন্স দিন ।
- 3
তারপর গলানো বাটার দিন । আর হাত বা মিক্সতে ফেটিয়ে নিন। পুরো বাটার রেডি হয়ে গেলে হাফ একটা বাটিতে করে রেখে তাতে কোকো পাউডার মিশিয়ে নিন ।
- 4
একটা এলুমিনিযামের বাটি নিন তেল লাগান চার পাশে তারপর বাটার পেপার সেট করুন । একটা হাতা নিনি এক হাতা এমনি ব্যাটার ও এক হাতা কোকো পাউডার মেশানো ব্যাটার ব্যবহার করুন । এইভাবেই ঘুরিয়ে ফিরিয়ে দিন । সব ব্যাটার দেওয়া শেষ হয়ে গেলে একটা কাঠির সাহায্যে হালকা হাতে টানুন যেমন ইচ্ছে তাতে কেকের ওপর সুন্দর নকশা তৈরি হবে
- 5
গ্যাস এ চাটু বসিয়ে গরম করে নিন । তার উপর ঐ এলুমিনিযামের বাটি ভালো করে ট্যাপ করে বসান । 30 মিনিট পর ঢাকা খুলে চেক করে নিন একটা কাঠি দিয়ে । কাঠি টার গায়ে কিছুই না লেগে থাকলে বুঝবেন হয়ে গেছে । তারপর নামিয়ে নিন । ঠান্ডা করে প্লেট এ ওপর করুন দেখবেন কেক টা বেরিয়ে আসবে । কাগজ খুললেই কেক রেডি ।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (3)