কেশরিয়া ছানার ক্ষীর (kesariya chaanar kheer recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে 1/2 লিটার দুধ কড়াইতে বসিয়ে ফোটাতে হবে
- 2
পুরো ফুটে এলে গ্যাস বন্ধ করে দিতে হবে
- 3
ভিনিগার অল্প জলে মিশিয়ে এবার দুধে মিশিয়ে দিতে হবে
- 4
দুধ কেটে ছানা হয়ে এলে সাদা কাপড়ে ঢেলে জল ঝরিয়ে নিতে হবে
- 5
এবার এর মধ্যে ঠান্ডা জল ঢেলে দিতে হবে
- 6
হাতার সাহায্যে পুরো জল বার করে ছানা টা তুলে হাতের সাহায্যে ভেঙে নিতে হবে
- 7
এবার বাকি দুধ আবার কড়াইতে বসিয়ে ফোটাতে হবে
- 8
পুরো ফুটে এলে আঁচ মিডিয়াম করে এর মধ্যে চিনি দিয়ে নাড়তে হবে
- 9
ক্রমাগত নাড়তে হবে
- 10
চিনি গলে গেলে এর মধ্যে কেশর দিয়ে নাড়তে হবে
- 11
দুধ ফুটে অর্ধেক হয়ে এলে ছানা দিয়ে ভালো করে মেশাতে হবে
- 12
ঘন হয়ে এলে বাটিতে ঢেলে ঠান্ডা করে ফ্রীজে রেখে দিতে হবে 15 মিনিট
- 13
15 মিনিট বাদে ফ্রীজ থেকে বের করে পরিবেশন করার আগে উপর থেকে কেশর ছড়িয়ে দিতে হবে
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12956084




মন্তব্যগুলি (8)