চিকেন ভুনা (chicken bhuna recipe in Bengali)

চিকেন ভুনা (chicken bhuna recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেজপাতা গোটা গরম মসলা ও গোটা জিরে ফোড়ন দিতে হবে এরপর পেঁয়াজ কুচি দিয়ে হালকা লাল করে ভেজে নিতে হবে
- 2
পেঁয়াজ হালকা লাল করে ভাজা হয়ে গেলে কেটে রাখা মাংসের টুকরো দিয়ে ভালো করে মাংস গুলিকে ভেজে নিতে হবে
- 3
এরপর আদা-রসুন বাটা গোটা জিরে বাটা ও গোটা ধনে বাটা দিয়ে ভাল করে কষাতে হবে
- 4
দু তিন মিনিট কষিয়ে পরিমাণ মতো হলুদ নুনু কাশ্মীরি লঙ্কাগুঁড়ো দিয়ে আবারো ভালোভাবে নাড়তে হবে
- 5
এরপর বেরেস্তা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দু মিনিট নাড়াচাড়া করে
- 6
কাঁচা লঙ্কা কোচানো ও টক দই দিয়ে দিতে হবে(টকদই থেকেই যে জল বেরোবে তাতেই মাংস টি ভাল করে রান্না হবে ও সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি আলাদা করে কোন জল দেওয়ার প্রয়োজন হবে না.... এই রান্নায় জল দিলে রান্নাটা ঠিক ভালো হবে না)
- 7
5 থেকে 7 মিনিট ঢাকা দিতে হবে মাংস ভালো করে সেদ্ধ করে নিতে হবে
- 8
উপর থেকে ধনেপাতা কুচি গরম মসলা ও একটু ঘি দিয়ে নামিয়ে নিলেই তৈরি চিকেন ভুনা
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (4)