আমের পায়েস (Aamer payesh recipe in Bengali)

Srabonti Dutta @cook_13529239
ফাইভ_মিল_চ্যালেঞ্জ
#সপ্তাহ_5
#ডিলাইটফুল ডেজার্ট
আমের পায়েস (Aamer payesh recipe in Bengali)
ফাইভ_মিল_চ্যালেঞ্জ
#সপ্তাহ_5
#ডিলাইটফুল ডেজার্ট
রান্নার নির্দেশ
- 1
কাজু বাদাম, আমন্ড বাদাম, কিশমিশ, চেরি সব ছোট কুচি করে রাখুন। বাসমতি চাল হালকা গুঁড়ো করে নিন। ছোট এলাচ গুঁড়ো করে রাখুন।
- 2
একটি পাত্রে তরল দুধের সাথে গুঁড়ো দুধ খুব ভালো করে মিশিয়ে নিয়ে আঁচে বসান।
- 3
দুধ ফুটে গেলে চাল দিন, ক্রমাগত নাড়তে থাকুন যাতে পাত্রে লেগে না যায়।
- 4
চাল সেদ্ধ হয়ে গেলে এবং দুধ ঘন হয়ে এলে চিনি মিশিয়ে নিন।
- 5
চিনি সম্পূর্ণ গোলে গেলে ছোট এলাচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দিন।
- 6
তারপর পাকা আমের পাল্প দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন। কিছুক্ষন ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন।
- 7
তারপর ইচ্ছেমত সারভিং বাটিতে ঢেলে ওপর থেকে কাজু বাদাম, আমন্ড বাদাম, কিশমিশ ও চেরির কুচি ছড়িয়ে পরিবেশন করুন আমের পায়েস।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13065128



মন্তব্যগুলি (9)