ফুচকা (fuchka recipe in Bengali)
#স্ন্যাক্স
রান্নার নির্দেশ
- 1
প্রথমে আটা, সুজি, বেকিং পাউডার একসঙ্গে ভালো করে মিশিয়ে মেখে নিন আর ৩০ মিনিট ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখুন।
- 2
তারপর আবার ময়ামটা ভালো করে মেখে লেচি কেটে নিন।
- 3
তারপর রুটির মতো বেলে একটি ছোট গ্লাস,বাটি বা ছোট কৌটার ঢাকনা দিয়ে ছোট ছোট লেচি কেটে নিন। তারপর গরম তেলে ভেজে নিন।
- 4
৩টে আলু সেদ্ধর মধ্যে ছোলা, মটর, ১½চামচ ভাজা মশলা,স্বাদ মত বিট লবণ-সাদা লবণ, ধনেপাতা কুচি, তেঁতুলের জল আর পাতিলেবুর রস দিয়ে ভালো করে মেখে নিন।
- 5
আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখা তেঁতুলের রস আর পরিমাণ মত জল আর তার মধ্যে ১½ চামচ ভাজা মশলা,বিট লবণ, ধনেপাতা কুচি আর গন্ধরাজ লেবুর রস দিয়ে মিশিয়ে নিন।
- 6
রেডি টক ঝাল ফুচকা 😋
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13071135





মন্তব্যগুলি (7)