চিংড়ি মাছের মালাইকারি(Chingre macher malaikari recipe in Bengali)

Sumita Saha Ganguli @cook_21230955
#স্পাইসি রেসিপি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে কড়াইতে তেল গরম করে মাছ গুলো দিয়ে ভেজে তুলে নেব
- 2
এবার মিক্সিতে কাঁচালঙ্কা, মগজ দানা, নারকেলের গুড়া, পিয়াজ, টমেটো একসাথে বেটে তুলে নেব
- 3
এবার কড়াইতে শুকনো লঙ্কা, কালোজিরা, আর গোটা গরম মসলা ফোড়ন দিয়ে মশলা গুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, এই সময় এর মধ্যে লবণ হলুদ পরিমাণমতো দিয়ে দেবো
- 4
মশলা গুলো ভালোভাবে কষানো হয়ে গেলে তার মধ্যে দুধ, চিনি ও গরম মসলার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, মশলা কষানো হয়ে গেলে মাছ গুলো ওর মধ্যে দিয়ে দেবো, এবার পরিমান মতন জল দিয়ে ফুটতে দেব
- 5
জল দিয়ে ফুঁটিয়ে মসলা ভালোভাবে গ্রেভি হয়ে আসলে অন্য পাত্রে নামিয়ে নেব, তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13082103













মন্তব্যগুলি (10)