কলার রসময়ী(kolar rosomoyi recipe in bengali)

#মিষ্টি
এরকম নরম তুলতুলে রস ভরা কলা সুজির মিষ্টি একবার খেলে বারবার খেতে মন চাইবে..
কলার রসময়ী(kolar rosomoyi recipe in bengali)
#মিষ্টি
এরকম নরম তুলতুলে রস ভরা কলা সুজির মিষ্টি একবার খেলে বারবার খেতে মন চাইবে..
রান্নার নির্দেশ
- 1
প্রথমে সুজি,2টেবিল চামচ চিনি,এলাচ গুঁড়ো,দুধ একসাথে মিশিয়ে 10 মিনিটস রেখে দিতে হবে কলা চটকে রাখতে হবে.এবার ওই সুজির মিশ্রণ এর সাথে কলা মিশিয়ে ভালো করে মেখে নিতে হবে..এবার করাই গরম করে ঘি দিয়ে মিশ্রণ ঢেলে লো ফ্লেম এ ভালো করে শুকিয়ে নিতে হবে.
- 2
এবার ঠান্ডা হলে ভালো করে মেখে ছোট চ্যাপ্টা বল বানিয়ে তেল গরম করে মিডিয়াম ফ্লেম এ বাদামি করে ভেজে নিতে হবে.
- 3
অন্য দিকে 1/2কাপ করে চিনি আর জল মিশিয়ে একটু আঠালো একটা সিরা তৈরী করতে হবে..এক তার বা দু তারের দরকার নেই..
- 4
এবার ওই ভাজা বরা গুলো ভেজে তুলে ডাইরেক্ট গরম সিরা তে দিয়ে 2 মিনিটস এপিঠ ওপিঠ করে ফুটিয়ে নিতে হবে..এবার গ্যাস থেকে নামিয়ে 1ঘন্টা ঢেকে রাখতে হবে..1ঘন্টা পর রস টেনে বরা গুলো তুলতুলে নরম হয়ে যাবে..
Keywords
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি (4)