ওভার লোডেড পিৎজা(over loaded pizza recipe in bengali)

#NoOvenBaking
শেফ নেহার বানানো বিনা ইস্ট এবং বিনা ওভেনের পিৎজা দেখে উদ্বুদ্ধ হয়ে আমিও করে ফেললাম এই পিৎজা।
ওভার লোডেড পিৎজা(over loaded pizza recipe in bengali)
#NoOvenBaking
শেফ নেহার বানানো বিনা ইস্ট এবং বিনা ওভেনের পিৎজা দেখে উদ্বুদ্ধ হয়ে আমিও করে ফেললাম এই পিৎজা।
রান্নার নির্দেশ
- 1
পিৎজা বেস বানানোর জন্যে প্রথমে একটি পাত্রে 500গ্রাম আটা নিয়ে তাতে টক দই ও 1টেবিল চামচ তেল বাদে বাকি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এবারে অল্প অল্প করে টক দই যোগ করে আটা মেখে নিতে হবে। তারপর একটা ভিজে কাপড় দিয়ে সেট 10-15মিনিট ঢেকে রাখতে হবে। ইতিমধ্যে কড়াইতে দেড় কাপ নুন দিয়ে তার উপরে একটি স্ট্যান্ড বসাতে হবে। এটিই আমাদের পিৎজা ওভেন। এবারে স্ট্যান্ডের উপরে একটি স্টিলের থালা বসিয়ে কড়াইয়ের উপর থেকে ঢাকনা লাগিয়ে মাঝারি আঁচে গ্যাস ওভেনে 15 মিনিট গরম করতে হবে।
- 2
গরম হয়ে গেলে প্লেটে তেল মাখিয়ে নিতে হবে।এবারে মেখে রাখা আটার থেকে সমান মাপের 8টি গোলা বানিয়ে গোল করে রুটির মতো বেলে ফর্ক দিয়ে ফুটো করে দিতে হবে যাতে বেক করার সময় পিৎজার বেসগুলো ফুলে না ওঠে। প্রতিটি বেস বানাতে 10-12 মিনিট সময় লাগবে।
- 3
পিৎজা সস্ বানানোর জন্যে একটি পাত্রে প্রয়োজন অনুযায়ী জল নিয়ে সেটা ফুটাতে হবে। তারপর টমাটোগুলো একটু চিড়ে মিনিট পাঁচেক সিদ্ধ করতে হবে। ঠান্ডা হলে টমেটোর খোসা ছাড়িয়ে কুচি করে নিতে হবে। সেই সঙ্গে পেঁয়াজ-রসুনও কুচি করে নিতে হবে। প্যানে তেল গরম করে তাতে প্রথমে পেঁয়াজ ও রসুন কুচি সাঁতলে নিয়ে কুচি করা টমেটো ওতে যোগ করতে হবে। এবারে একে একে পরিমাণ মতো নুন, মিষ্টি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং শুকনো লঙ্কা গুঁড়ো যোগ করে কিছক্ষণ নাড়াচাড়া করে সামান্য জল ও টমেটো কেচাপ মেশাতে হবে।
- 4
মিনিট দশেক পর টমেটোর মিশ্রণ থেকে তেল ছেড়ে এলে ওতে অরিগ্যানো ও তুলসী পাতা কুচি করে যোগ করে ওভেন বন্ধ করে দিতে হবে। ঠান্ডা হলে মিশ্রণটি আরো কিছুটা ঘন হয়ে যাবে।
- 5
এই পর্বে পিৎজা প্রস্তুত করতে হবে। তার জন্য সমস্ত উপকরণ হাতের কাছে গুছিয়ে নিয়ে প্রথমে পিৎজা বেসে 2/3 ফোঁটা অলিভ অয়েল ঢেলে সেটা ব্রাশের সাহায্যে মাখিয়ে নিতে হবে। তারপর সবার আগে পিৎজা সস্ লাগাতে হবে কিন্তু সাইড থেকে ½" মতো জায়গা ছাড়তে হবে না হলে পিৎজা বেসের তলাটা ভিজে যেতে পারে। এরপর গ্রেট করা চিজ ছড়াতে হবে। যেহেতু এটি ওভার লোডেড পিৎজা তাই আমি অনেকটা পরিমাণ চিজ ব্যবহার করেছি। তারপর চিকেন সসেজের টুকরো ও বাকি সব্জি সুন্দর করে ছড়িয়ে আরো একবার গ্রেটেড চিজ ছড়াতে হবে।
- 6
শেষে অরিগ্যানো, চিলি ফ্লেক্স ও নুনের মিশ্রণটি ছড়ালেই পিৎজা প্রস্তুতি পর্ব শেষ হবে।
- 7
সব শেষে পিৎজা বেক করার পালা। তাই একটি প্যানে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে সেটা গরম করতে হবে। প্যান গরম হলে খুব সাবধানে প্রস্তুত করা পিৎজা রেখে উপর থেকে ঢাকনা দিয়ে কম আঁচে পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে। পাঁচ মিনিট পর চিজ গলে যাবে এবং সেই সঙ্গে পিৎজার তলাটাও বেশ মুচমুচে হয়ে আসবে। ওভেন ও ইস্ট বিহীন পিৎজা খাবারের জন্যে তৈরি, শুধুমাত্র ঝাঁপিয়ে পড়ার অপেক্ষা।
Keywords
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি (10)