পেঁপে আলু দিয়ে খাসির মাংসের ঝোল(Pepe alu diye khasir mangso recipe in Bengali)

#ebook2
#India2020
আলু পেঁপে দিয়ে মাংসের ঝোল সত্যি খেতে ভালো লাগে. পেঁপে মাংস কে তাড়াতাড়ি সেদ্ধ করতে সাহায্য করে আর স্বাস্থ্যের পক্ষে ভালো. আগে আমাদের বাড়িতে প্রায়ই মাংসের মধ্যে পেঁপে দিয়ে রান্না হতো । এইএকঘেয়ামি মাংসের ঝোল না খেতে চাইলে একটু অন্যরকমভাবে খাওয়া যেতেই পারে ।

রান্নার নির্দেশ
- 1
কড়াইতে তেল দিয়ে প্রথমে আলু গুলো ভেজে তারপরে হালকা করে পেঁপে গুলো ভেজে নিতে হবে.
- 2
মাংস ধুয়ে পরিষ্কার করে নিতে হবে. মাংসের মধ্যে লবণ,হলুদ, কুচানো পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো,জিরেগুঁড়ো,টমেটো কুচি লঙ্কাগুঁড়ো তেজপাতা দিয়ে মেখে রাখতে হবে. এবার কড়াইয়ে তেল গরম করে তাতে মশলা মাখা মাংস দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রাখতে হবে. কিছুক্ষণ পরে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে যেন লেগে না যায়.
- 3
মাংসের মসলা থেকে যখন তেল বেরোবে তখন জল দিয়ে দিতে হবে. এবার মাংস যখন আধ সেদ্ধ হয়ে যাবে তখন আলু আর পেঁপে দিয়ে দিতে হবে. আবার ঢাকা দিতে হবে. এবার চিনি দিয়ে দিতে হবে.
- 4
এবার মাংস, পেঁপে আর আলু যখন সেদ্ধ হয়ে যাবে তখন গরম মসলা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে.
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (8)