বাটার চিকেন(butter chicken recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
গ্রেভি-কড়াইতে হাফ কাপ জল দিয়ে ওর মধ্যে টমেটো, পেঁয়াজ,রসুন,আদা,দেগি মির্চ এবং সব গোটা গরম মসলা দিয়ে মেশাতে হবে। ২ টেবিল চামচ বাটার ও স্বাদমতো নুন দিয়ে ভালো করে নেড়ে চাপা দিয়ে 15 মিনিট রান্না করতে হবে। 15 মিনিট পর চাপা খুলে আরো 2 টেবিল চামচ বাটার দিতে হবে।হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করেতে হবে। তারপর ছাঁকনিতে ছেঁকে নিতে হবে।
- 2
তন্দুরি চিকেন- চিকেন এ 1 টেবিল চামচ আদা রসুন বাটা 1 টেবিল চামচ লেবুর রস,স্বাদমতো নুন দিয়ে ভাল করে মিশিয়ে ফ্রিজে দু'ঘণ্টা রেখে দিতে হবে। ফ্রিজ থেকে চিকেন গুলি বের করে ওর মধ্যে সমস্ত মসলা একসঙ্গে ভালো করে মিশিয়ে আরো দু ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে।
- 3
একটি কড়াই মধ্যে তেল দিয়ে গরম করে,ফ্রিজ থেকে বের করা চিকেন গুলো দিয়ে 15 মিনিট ভাল করে সেঁকে নিলেই রেডি তন্দুরি চিকেন।
- 4
বাটার চিকেন-একটি করাইয়ের মধ্যে বাটার দিয়ে গলে গেলে লঙ্কাগুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে 1 মিনিট রান্না করতে হবে। আগে থেকে তৈরি করা গ্ৰেভি কড়াইতে দিয়ে আরও দু-তিন মিনিট রান্না করতে হবে।ফ্রেশ ক্রিম,মধু,ছোট ছোট ছিঁড়ে নেওয়া তন্দুরি চিকেন দিয়ে মিক্স করে 3-4 মিনিট রান্না করতে হবে। কেওড়া জল ও কেশরি মেথি দিয়ে দুই মিনিট আর রান্না করতে হবে।
- 5
গ্রেভির মাঝখানে একটি বাটিতে পোড়া কাঠ কয়লা রেখে ওর ওপর ঘী দিয়ে ভালো করে চাপা দিয়ে দু মিনিট পর চাপা খুলে বাটিটি তুলে নিতে হবে।এরপর অন্য একটি পাত্রে বাটার চিকেন তুলে ওপর থেকে ফ্রেশ ক্রিম ও ধনেপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন "বাটার চিকেন"।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (3)