মোচার ধোকা (mochar dhoka recipe in Bengali)

#ebook2 নববর্ষ
#India2020 এই রান্নাটি প্রাচীন বাংলার একটি অতি উপাদেয় রান্না।বর্তমানে আমাদের অতি চলমান জীবন যাত্রার সাথে পাল্লাদিতে গিয়ে আমরা এই ধরণের রান্না গুলি ভুলতে বসেছি।কিন্তু বাঙালি জীবনের বিশেষ দিনে একটু কষ্ট করে বানিয়েই নেওয়া যায় মোচার ধোকা। এটি একটি নিরামিষ পদ।বাড়ির নিরামিষ ভোজী অতিথি অভ্যাগতদের জন্য এটি আদর্শ।আর স্বাধীনতা দিবসের পুন্য লগ্নে বলা যায় এটি অবশ্যই পূর্ব ভারতের অসামান্য পদ,যা দ্বারা ভাত বা লুচি,পরোটার সাথে অসামান্য যুগলবন্দি সম্ভব।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটা বড় পাত্রে বাটা মোচা আর ডাল বাটা নিয়ে স্বাদ মতো নুন, চিনি, অল্প হিং, মৌরি,কালো জিরে অল্প লংকার গুঁড়ো,হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে।এরপর কড়াইতে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ওই মিশ্রণটা ভালো করে নাড়তে হবে।যখন করাই থেকে আলগা হয়ে আসবে তখন একটা থালায় ঘি মাখিয়ে ওই মিশ্রণটা ঢেলে হাত দিয়ে চেপে চেপে একটা শেপ দিতে হবে আর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
- 2
ঠান্ডা হয়ে গেলে বরফির আকারে কেটে ছাকা তেলে ভেজে নিতে হবে। এরপর ওই তেলে গোটা গরম মসলা তেজ পাতা হিং, গোটা জিরে ফোড়ন দিয়ে আলু গুলো ভেজে নিতে হবে।
- 3
আলু ভাজা হয়ে গেলে আদা বাটা, টমেটো বাটা, ধনে, জিরে লংকার গুঁড়ো নুন চিনি সব দিয়ে ভালো করে কশাতে হবে।মশলা তেল ছেড়ে দিলে পরিমান মতো জল দিতে হবে।ঝোল ফুটে উঠলে আর আলু সেদ্ধ হয়ে গেলে ভাজা ধোকা গুলো দিয়ে 2 মিনিট রেখে ওপর থেকে ঘি আর গরম মসলা ছড়িয়ে নামাতে হবে।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (3)