পটোলের তেল ঝাল (Potoler tel jhal recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
পটল গুলো ধুয়ে অর্ধেক খোসা ছাড়িয়ে দুই সাইড দিয়ে চিড়ে নিতে হবে, এর পর নুন মাখিয়ে ভালো করে ভেজে তুলে নিতে হবে...
- 2
এবার করাই তে সর্ষের তেল দিতে হবে, তেল গরম হলে শুকনো লংকা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা দিতে হবে, পেঁয়াজ ভালো করে ভেজে এর মধ্যে আদা রসুন বাটা, লংকা বাটা, পরিমান মতো নুন, জিরার গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হবে... ততক্ষন অবদি যতক্ষণ মসলা থেকে তেল না ছাড়ছে...
- 3
সমস্ত মসলা কষা হলে এর মধ্যে টক দই ভালোকরে ফেটিয়ে ঢেলে দিতে হবে এবং করার বাকি মসলার সাথে ভালোকরে কষাতে হবে... এর মধ্যে এক চিমটি চিনি অ্যাড করা যাবে.
- 4
এরপর 1.5কাপ মতো গরম জল ঢেলে দিতে হবে... আঁচ লো রেখে চাপা দিয়ে 10মিনিট পর ঢাকা খুলে ভেজে রাখা পটল গুলো দিয়ে নাড়িয়ে আবার ঢাকা দিতে হবে....ঝোল শুকিয়ে ঘন হয়ে এলে সর্ষে পোস্ত বাটা দিতে নাড়িয়ে আবার 5মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে....
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13445208





মন্তব্যগুলি (3)