চাল পটল(Chal Potol recipe in bengali)

Popy Roy @cook_19785204
চাল পটল(Chal Potol recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
পটল ও আলু টুকরো করে কেটে নিতে হবে। কড়াইতে তেল গরম করে আলু ও পটল ৩-৪মিনিট মিডিয়াম আঁচে ভেজে তুলে নিতে হবে।
- 2
ঐ তেলে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আদা বাটা, লন্কা বাটা,টমাটো কুচি দিয়ে ভাজতে হবে।জিরে গুঁড়ো,ধনে গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে দিতে হবে।
- 3
নুন, হলুদ গুঁড়ো দিয়ে আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখে জল ঝরিয়ে চাল গুলো দিয়ে নাড়তে হবে। ভেজে রাখা আলু,পটল দিতে হবে।
- 4
এবার ৪কাপ গরম জল দিয়ে ঘি ও গরম মশলা গুঁড়ো দিয়ে ঢাকা দিতে হবে।
- 5
একটু পরে ঢাকা উঠিয়ে নেড়েচেড়ে দিতে হবে।
- 6
জল শুকিয়ে চাল ও আলু,পটল সেদ্ধ হয়ে গেলে আর ও কিছু সময় ঢাকা দিয়ে রাখতে হবে।
- 7
গরম গরম পরিবেশন করতে হবে।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13494872










মন্তব্যগুলি (8)