ফিশ রোল(fish roll recipe in bengali)

#wd
আমার জীবনে আমার দেখা শ্রেষ্ঠ নারী আমার 'মা', মা ই শিখিয়েছে ঘরের কাজ ও বাইরের কাজ একসাথে সমান দক্ষতার সাথে কিভাবে সামলাতে হয়, প্রয়োজন সামলে কিভাবে শখ বজায় রাখতে হয়, আনন্দের উচ্ছাস আর বেদনার তীব্রতা সবার সামনে দেখাতে নেই। পেশায় ডাক্তার হয়েও সমান ভাবে নিজের সাংস্কৃতিক চর্চা কিভাবে বজায় রাখতে হয়। এখনো রান্নার ক্ষেত্রে যে কোনো রকম দ্বিধায় মা কেই পাশে পাই। বিভিন্ন ধরণের মাছ আমার মায়ের সব সময়ের ভীষণ পছন্দের।তাই আজ আমার রেসিপি ফিশ রোল।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে ভিনিগার ও গোলমরিচ দিয়ে মাছগুলো ম্যারিনেট করে নুন ও হলুদ জলে সেদ্ধ করে নিয়েছি।
- 2
নুন ও হলুদ মাখিয়ে আলু সেদ্ধ করে নিয়েছি।মাছ কাঁটা বেছে মেখে রেখেছি। সেদ্ধ আলু ও মেখে রেখেছি।
- 3
করাই এ দুই টেবিল চামচ সাদা তেল গরম করে তাতে গোটা জিরে ফোরণ দিয়েছি। এবার এর মধ্যে স্বাদমতো লংকাকুচি দিয়েছি।হালকা ভেজে তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি।
- 4
পেঁয়াজ ভাজা হওয়ার পর স্বাদমতো নুন দিয়ে রসুনবাটা ও আদাবাটা দিয়ে ভালো করে কসিয়েছি
- 5
এবার এর মধ্যে সেদ্ধ মাছ,সোয়াসস,ও সেদ্ধ আলু দিয়ে ভালোকরে মিশিয়ে নামিয়ে নিয়েছি।
- 6
মাছের পুর তৈরি,জল,বাকি তেল ও এক চিমটি নুন দিয়ে ময়দা মেখে নিয়েছি
- 7
ময়দা থেকে লেচি কেটে বেলে রুটি বানিয়ে নিয়েছি
- 8
রুটির উপর শসা ও বাকি পেঁয়াজ সাজিয়ে দিয়েছি
- 9
এর উপর সস ও মাছের পুর সাজিয়ে রোল করে পরিবেশন করেছি
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি