ফিশ বেসারা কারি (fish besara curry recipe in Bengali)

#মাছের রেসিপি
চেনা রুই মাছ দিয়ে একটু different কিছু বানাতে গিয়ে আজ বানিয়ে ফেললাম উড়িষ্যা রাজ্যের বিখ্যাত এই রেসিপি ।আমি যখন ই পুরি বেড়াতে গেছি এটা চেষ্টা করেছি খেতে অসাধারণ তাই বন্ধুদের সাথে আজ রেসিপিটা শেয়ার করলাম
please Visit : https://bit.ly/2WgZQbA

রান্নার নির্দেশ
- 1
মাছের টুকরো গুলিকে ভালো করে জলে ধুয়ে জল ঝরিয়ে নুন হলুদ মাখিয়ে নিতে হবে..নুন হলুদ মাখানোর পর অন্তত ৫ মিনিট রেখে দিলে অতিরিক্ত জল বেরিয়ে যাবে মাছ থেকে...
- 2
নুন হলুদ মাখানো মাছ গুলো কে এবার ভেজে নিতে হবে, যেন দুপিঠ ই ভালো ভাবে লাল করে ভেজে হয় I ভাজার জন্যে পুরো তেলটাই দিয়ে দিন, মাছ ভাজার পর যে তেল থাকবে তাতেই বাকি রান্না টা হয়ে যাবে
- 3
এবার প্রথমে ফোড়ন গুলো হালকা ভেজে নিন তারপর একে একে পিয়াজ, টমেটো দিয়ে ভালো করে কষে নিতে হবে (যেনো কাঁচা গন্ধ না থাকে) I পিয়াজ টমেটো ভাজা হয়ে গেলে অদা রসুনের পেস্ট ও সর্ষে পেস্ট একেকে ও সব গুঁড়ো মশলা গুলো দিয়ে ভালো করে কষাতে হবে, যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসে I
- 4
এবার পরিমান মতো জল দিতে হবে ঝোলের জন্যে I ঝোল ফুটে না ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে, ঝোল ফুটে উঠলে ভাজা মাছ গুলো ঝোলে দিয়ে একটু নাড়াচাড়া করে নিন....
- 5
২-৩ মিনিট মতো ফুটিয়ে ২ টি চেরা কাঁচা লঙ্কা দিয়ে নিমিয়ে নিলেই রেডি হয়ে যাবে ওড়িশা রাজ্যের বিখ্যাত রান্না ফিশ বেসারা কারি.. এবার লাঞ্চ বা ডিনার এ পরিবেশন করুন II
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (6)