আলু দম বিরিয়ানী (alu dum biriyani recipe in bengali)

#দৈনন্দিন রেসিপি
রান্নার নির্দেশ
- 1
জলের মধ্যে স্বাদ মত নুন আর গোটা গরম মসলা দিয়ে দিতে হবে এবার জল ফুটে উঠলে তার মধ্যে চাল দিতে হবে।
- 2
70%চাল সেদ্ধ হয়ে গেলে জল ঝেড়ে নিতে হবে।
- 3
এবার আলু খোসা ছাড়িয়ে মাঝ বরাবর কেটে নিয়ে অল্প একটু নুন হলুদ দিয়ে 60% সেদ্ধ করে নিতে হবে।এবার অল্প সাদা তেলে সামান্য ভেজে তুলে নিতে হবে।
- 4
এবার টকদই, আদা বাটা, রসুন বাটা,জিরে গুড়ো হলুদ,নুন,বিরিয়ানী মশলা, পুদিনা পাতা দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে 40 মিনিট
- 5
একটা ডেকচিতে সাদা তেল গরম করে তার মধ্যে কিছুটা পেঁয়াজ গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে।এবার ওই তেলে গোটা গরম মসলা আর তেজপাতা ফরণ দিয়ে বাদ বাকি সব পেঁয়াজ কুচি অল্প নাড়াচাড়া করে তার মধ্যে ম্যারিনেট করা আলু আর সব মসলা দিয়ে 5মিনিট নাড়াচাড়া করে উপর থেকে 70%সেদ্ধ চাল দিয়ে উপর থেকে
- 6
দুধে ভিজিয়ে রাখতে হবে কেশর (10মিনিটের জন্য)ছড়িয়ে দিয়ে দিতে হবে।
- 7
আর ঘি,কেওড়া জল,গোলাপ জল,মিঠা আতর ছড়িয়ে দিয়ে ডেকচির মুখ আটকে একটা তাওয়ার উপর বসিয়ে 30-40মিনিট অল্প আঁচে রেখে দিতে হবে।
- 8
পরিবেশনের আগে ভালো করে পুরোটা মিশিয়ে পরিবেশন করতে হবে।
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (3)