টমেটো পোস্ত রুই(Tomato posto Rui recipe in Bengali)

টমেটো পোস্ত রুই(Tomato posto Rui recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছ গুলো কে নুন, হলুদ গুঁড়ো ও সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে ১০ মিনিটে জন্য ঢাকা দিয়ে রাখতে হবে।
- 2
এবার কড়াইতে তেল গরম করে মাছগুলো কে খুব ভালো করে ভেজে নিতে হবে।
- 3
এবার ঐ মাছ ভাজার তেলেই পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে ভাজতে হবে।
- 4
ওটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদা রসুন বাটা দিয়ে ভাজতে হবে যাতে ওর কাঁচা গন্ধটা চলে যায়।
- 5
এবার ওর মধ্যে টমেটো কুচি ও নুন দিয়ে ১-২ মিনিট ভাজতে হবে।
- 6
এবার ওর মধ্যে একে একে সব গুঁড়ো মশলা, ও জল দিয়ে মশলা টাকে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে।
- 7
মশলা থেকে তেল বেরিয়ে এলে ওর মধ্যে পোস্তবাটা ও পরিমাণ মতো জল দিয়ে ৪-৫ মিনিট ফুটতে দিতে হবে।
- 8
গ্রেভিটা ফুটে উঠলে ওর মধ্যে ভাজা মাছ ও স্বাদ অনুযায়ী নুন (যদি লাগে) দিয়ে দিয়ে ২-৩ মিনিট ফোটালেই তৈরি।গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মজাদার টমেটো পোস্ত রুই।।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (2)