চিকেন প্যানকেক (Chicken pancake recipe in Bengali)

চিকেন প্যানকেক (Chicken pancake recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি বাটিতে এক কাপ জল,১ চা চামচ লবণ,তিন থেকে চারটি থেঁতো করে রাখা গোলমরিচ ও চিকেন দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
- 2
চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে একটি প্লেটে নামিয়ে কাটা চামচের সাহায্যে স্রেডেট করে নিতে হবে।
- 3
অন্যদিকে একটি বাটিতে পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা কুচি, ধনেপাতা কুচি, সামান্য লবণ, ১ কাপ ময়দা ও ১ টি ডিম ফাটিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে তাতে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে।
- 4
এরপর তাতে ম্যাগি মশলা ও শেডের চিকেন দিয়ে আবারো ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 5
এবার ফ্রাইংপ্যানে সামান্য করে সাদাতেল গরম করে তাতে বড় চামচের দু চামচ করে ব্যাটার দিয়ে মিডিয়াম আঁচে সোনালী করে ভাজতে হবে।
- 6
একপিঠ সুন্দরভাবে হালকা সোনালী করে ভাজা হয়ে গেলে সেটাকে খুন্তির সাহায্যে উল্টে দিয়ে অন্য পিঠ সোনালি করে ভেজে নিতে হবে।
- 7
সুন্দরভাবে দু পিঠ ভাজা হয়ে গেলে প্লেটে নামিয়ে নিতে হবে।
- 8
এবার প্লেটে সাজিয়ে টমেটো সস সহযোগে গরম গরম পরিবেশন করতে হবে চিকেন প্যানকেক।
Keywords
Similar Recipes
More Recipes














মন্তব্যগুলি (3)