সুজির বরফি (soojir barfi recipe in Bengali)

Nabanita Sarkar Modak @cook_25535105
সুজির বরফি (soojir barfi recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চুলাতে একটি কড়া বসিয়ে দেব এবং ২টেবিল চামচ ঘি দিয়ে দেব।
- 2
এবার একটি তেজ পাতা দিয়ে দেব।একটু ভেজে নিয়ে কড়াতে দিয়ে দেব সুজি
- 3
এবার সুজি ভাল করে নাড়াচাড়া করে ভাজতে থাকব।
- 4
ভালো করে ভাজা হয়ে গেলে ১/২চা চামচ নুন ও স্বাদ মতো চিনি দিয়ে দেব। আবার কিছুক্ষণ ভেজে নেব।
- 5
এবার কড়াতে ভিজিয়ে রাখা কিসমিস ও দুটি এলাচ গুঁড়ো করে দিয়ে দেব। আরো কিছুক্ষণ ভেজে নেব।
- 6
এবার অল্প অল্প করে দুধ দিয়ে দেব কড়াতে এবং ভালো করে নাড়াচাড়া করে নেব।
- 7
সুজি ঘন হয়ে এলে একটি প্লেটে নামিয়ে নিয়ে তেজ পাতা গুলি উঠিয়ে নেব এবং প্লেটে ভালো করে ছড়িয়ে নেব।এবার কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হতে ।
- 8
ঠান্ডা হয়েগেলে একটি চাকুর সাহায্যে বরফির মতো করে কেটেনেব এবং কাজু,কাঠবাদাম, আখরোট ও বেদানা দিয়ে ডেকরেশন করে দেব।তৈরি হয়ে গেল সুজির বরফি ভোগ নিবেদনের জন্য।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13712098




















মন্তব্যগুলি (4)