টোফু মশলা কারি (Tofu masala curry recipe in bengali)

#megakitchen
চিরাচরিত পনীর তৈরী না করে আজ বানিয়ে ফেললাম নতুন স্বাদের টোফু মশলা কারি.... কিন্তু কি এই টোফু ? বা কেমন করেই এটা তৈরি করা যায় তা দেখানোর জন্যই আজকের রেসিপি টা শেয়ার করলাম বন্ধুদের সাথে...এক কোথায় টোফু হলো সয়া পানির , সয়াবিন এর দুধ থেকে তৈরি পানির....
Recipe : https://youtu.be/2YK-4rANiUU

রান্নার নির্দেশ
- 1
টোফু গুলো কে প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে, যে ভাবে পনির রান্না করা হয় সে ভাবে, এবার ফ্রাইং প্যান এ এক চামচ সাদা তেল নিয়ে টোফু টুকরো গুলো কে হালকা লাল করে ভেজে নিতে হবে (টোফু খুব নরম ও তুলতুলে হয় তাই খুব বেশি নাড়া চাড়া করা চলবে না)
- 2
এবার আরো এক চামচ তেল নিয়ে ফোরণ গুলো ভেজে নিতে হবে, ফোরণ ভাজা হয়ে গেলে কুচোনো পিয়াজ আর টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে... পিয়াজ টা লাল হয়ে গেলে একে একে দিয়ে দিতে হবে অদা রসুন বাঁটা, কাজু ও চার মগজ বাঁটা ও নারকেলবাঁটা, সমস্ত মশলা গুলো কে ভালো করে কষাতে হবে যেন কাঁচা গন্ধ না আসে... কষানো হয়ে গেলে গরম মশলা বাদে সব গুঁড়ো মশলা গুলো দিয়ে আবারো ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসে
- 3
এবার পরিমান মতো জল দিতে হবে গ্রাভির জন্যে, মসলার বাটি ধোয়া জল ই আমি দিলাম...ঝোল ফুটে উঠলে কাসুরিমেথি ও গরম মসলা দিয়ে আরো ২ মিনিট মতো ফুটিয়ে ভেজে রাখা টোফু গুলো দিয়ে দিন... এই সময় ঝোলের নুন ঝাল টা একটু দেখে নিতে হবে, দরকার হলে এই সময় দিয়ে দিন I
- 4
এবার ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নিন আর ভাত বা রুটির সাথে গরম গরম পরিবেশন করুন... আশাকরি সকলেই খুশি হবে এই একেবারে নুতুন রান্নাটা খেয়ে..
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (5)