হোমমেড আটার পাস্তা(Homemade Aata Pasta recipe in Bengali)

#স্বাদেররান্না
সন্ধ্যের জলখাবারের জন্য একদম পারফেক্ট স্ন্যাক্স হলো এই পাস্তা
হোমমেড আটার পাস্তা(Homemade Aata Pasta recipe in Bengali)
#স্বাদেররান্না
সন্ধ্যের জলখাবারের জন্য একদম পারফেক্ট স্ন্যাক্স হলো এই পাস্তা
রান্নার নির্দেশ
- 1
প্রথমে আটা নিয়ে তাতে চিলিফ্লেক্স আর সামান্য লবণ দিতে হবে। তারপর অল্প অল্প করে জল দিয়ে আটা মেখে একটা নরম ডফ বানিয়ে নিতে হবে।
- 2
এরপর ডফটা দুটো ভাগ করে নিতে হবে। তারপর একটা একটা ভাগ নিয়ে রুটির আকারে বেলে নিতে হবে এবং ওটাকে চৌকো করে কেটে নিতে হবে।
- 3
এবারে ছোটো ছোটো চৌকো টুকরো কেটে ওটাকে আঙুলের সাহায্যে নিজের পছন্দ অনুযায়ী শেপ দিতে হবে।
- 4
এবারে কড়াইতে জল দিতে হবে আর দিতে হবে ১ টেবিল চামচ অয়েল। জলটা ফুটলে পাস্তাগুলো দিয়ে ২ মিনিট রেখে একটু সেদ্ধ করে নিতে হবে।তারপর কড়াই থেকে তুলে ঠান্ডা করে নিতে হবে।
- 5
এবারে আবার কড়াইতে পরিমাণমতো তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে তাতে একে একে রসুনকুচি, লঙ্কাকুচি, পেঁয়াজকুচি, টমেটোকুচি,ক্যাপসিকামকুচি, হলুদগুঁড়ো আর স্বাদমতো লবণ দিয়ে ২/৩ মিনিট নাড়াচাড়া করে দিতে হবে আদাবাটা আর লঙ্কাগুঁড়ো।
- 6
সবকিছু ভালো করে কষিয়ে এবারে দিয়ে দিতে হবে টমেটোসস। আবারো ১ মিনিট কষিয়ে ৪ টেবিল চামচ জল দিয়ে একটু কষিয়ে নিতে হবে। তারপর পাস্তাগুলো কড়াইতে দিয়ে ভালো করে মসলার সাথে ২ মিনিট কষিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিতে হবে। রেডি হয়ে গেলো দারুন টেস্টি এই পাস্তা।
Keywords
Similar Recipes
More Recipes














মন্তব্যগুলি (8)