মাটন কারি (mutton curry recipe in Bengali)

মাটন কারি (mutton curry recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাটন কে ধুয়ে নিয়ে ওর মধ্যে দই,নুন,হলুদ,জিরে গুঁড়ো,ধনে গুঁড়ো,লঙ্কা গুঁড়ো,একটু পেঁয়াজ কুচি,আদাবাটা,রসুনবাটা দিয়ে ভালো করে মেখে রাখতে হবে 30 মিনিট।
- 2
পেঁয়াজ টমেটো কুচি করে কেটে অল্প জল দিয়ে সেদ্ধ করে নেবো 7মিনিট। তারপর একটু ঠান্ডা করে মিক্সিতে পেস্ট বানিয়ে নেবো।
- 3
কড়াইতে পরিমান মতো তেল দিয়ে আলু ভেজে তুলে নেবো।তারপর তেলে তেজপাতা দিয়ে পেঁয়াজ টমেটোর পেস্ট টা দিয়ে 2 মিনিট নেড়ে ওর মধ্যে মাটন দিয়ে ভালো করে কষাতে হবে।পরিমান মতো চিনি দিলাম।
- 4
ভালো করে কষে নিয়ে কুকারে দেবো।পরিমান মতো জল দিয়ে আলু দিয়ে স্বাদমতো নুন দেবো।আগে থেকে ভেজে রাখা ভাজা পেঁয়াজ উপর থেকে দিয়ে কুকারের ঢাকনা বন্ধ করে গ্যাসে বসিয়ে দেবো।
- 5
6টি সিটি পরলে নামিয়ে নেবো।স্টিম বেরিয়ে গেলে উপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো।তৈরী মাটন কারি।ভাত,রুটি,লুচি,পরোটা যেটা পছন্দ তার সাথেই খাওয়া যায়।
Keywords
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি (7)