তাওয়া বেকড পিজ্জা (tawa baked pizza recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ময়দা, টক দই, নুন, বেকিং সোডা, বাকিংহাম পাউডার একসাথে নিয়ে মেখে নিতে হবে সিজার বেস বানানোর জন্য। নরম করে মাখতে হবে। এরপর ঢেকে রেখে দিতে হবে ২ঘন্টা যাতে ফ্লাপি হয়।
- 2
এরপরে চিকেন টাকে সাদা তেলে ভেজে নিতে হবে আদা,রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, লঙ্কাগুঁড়ো ও নুন দিয়ে। তারপর চিকেন ভাজা, টমেটো, ক্যাপ্সিকাম ও পেঁয়াজ কুচিগুলোতে বিট নুন, চাট মশলা দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে।
- 3
এরপর মেখে রাখা ডো থেকে মন্ড নিয়ে হাত দিয়ে একটু গোল করে নিয়ে ময়দা ছড়িয়ে বেলে নিতে হবে। একটা পিঠ চাটু গরম করে সেঁকে নিতে হবে। সেই শক্ত দিকে প্রথমে টমেটো সস মাখিয়ে উপর দিয়ে চিকেন, সব্জির মিশ্রণ দিয়ে চিজ গ্রেট করে ছড়িয়ে দিতে হবে। এরপর প্যানে রেখে একটু ঢাকা দিয়ে বেক করতে হবে। প্লেটে রেখে উপর দিয়ে অরিগেনো ও চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলেই তৈরি প্যান বেকড পিজা।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13779653








মন্তব্যগুলি