জার্মান পটেটো ডাম্পলিং(german potato dumpling recipe in Bengali)

জার্মান পটেটো ডাম্পলিং(german potato dumpling recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে স্টাফিং বা ক্রুটন্স এর জন্য পাউরুটি গুলো কিউব করে কেটে মাখন গরম করে ক্রিসপি করে ভেজে তুলুন।
- 2
সেদ্ধ আলু ম্যাস করে এতে ডিম, ময়দা, জয়ফল গুড়া, লবণ ও গোলমরিচ গুড়া দিয়ে ভালো করে মেখে এই মিশ্রণ থেকে লেচি কেটে হাতে নিয়ে মাঝখানে গর্ত করে অল্প করে ক্রুটন্স এর পুর দিয়ে গোল আকারে গড়ে নিন।
- 3
এবার চুলায় মাঝারি আঁচে একটি পাত্রে পানি ফুটিয়ে, একটা করে আলুর বলগুলো তাতে দিন এবং ১৫মিনিট স্টিম করুন। স্পনজী হয়ে এলে পানি থেকে তুলে অন্য পাত্রে তুলে রাখুন।
- 4
এবার সসের জন্য একটি পাত্রে মাখন গরম করে এতে পেয়াজ কুচি, রসুন কুচি দিয়ে সটে করে টমেটো সস, টমেটো পিউরি, স্বাদমতো লবণ, পাপরিকা পাওডার, গোলমরিচ গুড়া দিয়ে নাড়ুন। সস ভালো করে ফুটে উঠলে নামিয়ে নিন।
- 5
এবার পরিবেশন পাত্রে প্রথমে ডাম্পলিং সস দিন এর উপর পটেটো ডাম্পলিং দিয়ে উপরে কাঁচামরিচ কুচি ও ক্রুটন্স একটু ভেঙে গুড়ো করে উপরে দিয়ে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
















মন্তব্যগুলি (7)