রেশমী সবজী

#ভোজ
নানা রকম সবজী বিশেষ করে শীতের সবজী ও রুই/কাতাল মাছের মাথা দিয়ে প্রায় মশলা ছাড়া অপূর্ব স্বাদের একটি স্বাস্থ্যকর রেসিপি। সব্জী নিজের ইচ্ছে মত নিতে পারবেন তবে শুধু একটু সলিড সব্জী ব্যবহার করতে হবে, লাউ-ঝিঙ্গা ইত্যাদি পানিযুক্ত সব্জী ও টমেটো ব্যবহার করা যাবেনা। পেঁয়াজ একটু বেশী দিলে ভালো লাগে।রান্না না করলে বুঝতে পারবেন না এটা কত সুস্বাদু!

রান্নার নির্দেশ
- 1
সব্জীগুলো লম্বা লম্বা বা কিউব কাট করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন। মাথা দুটো কেটে পরিষ্কার করে ধুয়ে নিন। এবার একটি বড় কড়াইয়ে সব সব্জী, মাছের মাথা, পেঁয়াজ কুচি, লবন, আদা রশুন ও তেল নিয়ে ভালো করে মেখে চূলায় মাঝারি আঁচে ঢেকে বসিয়ে দিন। এই রান্নায় কোন পানির দরকার নেই, সব্জীর নিজের পানিতেই রান্না হবে।
- 2
সাত আট মিনিট পরে নেড়েচেড়ে আবার ঢেকে রান্না করুন। এভাবে মাঝে মাঝে নেড়ে উল্টে পাল্টে দেবেন। বিশ মিনিট হলে কাঁচা মরিচ চার পাঁচটা দেবেন। মাছের মাথার বড় বড় কাঁটা গুলো খুলে খুলে আসবে, ওগুলো তুলে ফেলে দেবেন। এভাবে আস্তে আস্তে সব্জীর সব পানি শুকিয়ে আসবে, তখন বাকী কাঁচা মরিচ ও অর্ধেক ধনেপাতা দিয়ে আরো পাঁচ মিনিট রান্না করবেন। খেয়াল রাখতে হবে কোন পানি যেন না থাকে, কড়াইয়ের তলায় সব্জী সরালে যেন তেল দেখা যায়। এবার বাকী ধনেপাতা দিয়ে নেড়ে উপরে দুই টেবিল চামচ ঘি ছড়িয়ে দিন । তৈরী হয়ে গেল নরম সুস্বাদু সব্জী।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি