কাঁচাকলার খোসা ও রুই মাছের ভর্তা (kanckolar khosa o rui macher bharta recipe in Bengali)

Lipy Ismail @lipy_19
#রান্না
কাঁচাকলার খোসা ও রুই মাছের ভর্তা (kanckolar khosa o rui macher bharta recipe in Bengali)
#রান্না
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছে হলুদ, মরিচ গুড়া, লবণ মেখে কড়াইয়ে ১ টেবিল চামচ তেল দিয়ে মচমচে করে ভেজে কাঁটা বেছে নিন এবং মাছ ভাজার তেল তুলে রাখুন।
- 2
এবার কাঁচাকলার খোসা ভালো করে ধুয়ে ছোট করে কেটে একটি পাত্রে রেখে এতে পানি দিয়ে রসুন কোয়া, ১ টি পেয়াজ কুচি, ৩-৪ টি কাঁচালঙ্কা ও নুন দিয়ে খোসা সিদ্ধ করতে হবে।
- 3
পানি শুকিয়ে খোসা সিদ্ধ হয়ে এলে নামিয়ে নিন। এবার মাছ ভাজার তেলে সিদ্ধ খোসা গুলো আরেকটি পেয়াজ কুচি ও বাকি কাঁচালঙ্কা কুচি দিয়ে হালকা ভেজে নিন।
- 4
এবার পাটায় বেছে রাখা মাছ ভাজা এবং কাঁচাকলার খোসার মিশ্রণ ও ধনেপাতা দিয়ে মিহি করে বেটে নিলেই তৈরী দারুণ মজার কাঁচাকলার খোসা ও রুই মাছের ভর্তা।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13477206







মন্তব্যগুলি (8)