#GA4 WEEK 7 ভুনি খিচুড়ি

Moumita Ghosh @cook_19770266
#GA4 WEEK 7 ভুনি খিচুড়ি
রান্নার নির্দেশ
- 1
মুগডাল শুকনো খোলায় ভেজে সরিয়ে রাখতে হবে।কড়াতে সর্ষের তেল গরম করে আলু নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখতে হবে।এরপর ঐ তেলেই ফোড়ন দিয়ে আদাবাটা হলুদ-জিরে গুঁড়ো,নুন ও টমেটো দিয়ে কষাতে হবে।এরপর নারকোল দিতে হবে।
- 2
মশলা তেল ছেড়ে দিলে ভাজা আলু দিতে হবে। কেউ অন্য সবজি দিতে চাইলে আগে থেকে ভেজে এখন দেওয়া যাবে।ভালো করে নাড়াচাড়া করে আগে থেকে ধুয়ে রাখা চাল আর ভাজা মুগডাল মিশিয়ে জল দিয়ে দিতে হবে।
- 3
চেরা কাঁচালঙকা দিয়ে কড়াঢাকা দিতে হবে খিচুড়ি সেদ্ধ হওয়া অবধি।মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দিতে হবে যাতে তলায় ধরে না যায়।চাল-ডাল - সবজি সেদ্ধ হয়ে জল শুকিয়ে গেলে পরিমাণ মত চিনি দিয়ে ওপর থেকে ঘি ছড়িয়ে কড়া ঢাকা দিয়ে গ্যাস অফ্ করলেই রেডি ভুনি খিচুড়ি।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13957068






মন্তব্যগুলি (4)