নরসিংদীর স্পেশাল নকশী পিঠা
রান্নার নির্দেশ
- 1
১. ভিজা আতপ চাল গুঁড়া করে নিতে হবে।
২. চালের গুঁড়া একটা ফ্রাইপ্যানে টেলে নিবো।
৩. গরম পানি দিয়ে খামির বানিয়ে নিবো। - 2
৪. ১/২ ইঞ্চি পুরু ছোট গোল রুটি বেলে নেই।
৫. মনের মাধুরী মিশিয়ে নকশা কেটে নিবো।
৬. তেলে ভেজে নিবো। এই অবস্থায় ২/৩ মাস বয়ামে রেখে এই পিঠা সংরক্ষন করা যায়। - 3
৭. খাওয়ার আগে আর একবার ভেজে নিলে মুচমুচে হয়।
৮. ভিজা গুড় দিয়ে ঘন শিরা বানিয়ে, শিরাতে ডুবিয়ে নিলেই হয়ে গেলো মজাদার নকশী পিঠা।
ছুটির দিনে শীতের সকালে অথবা বিকেলে গরম ধোঁয়া ওঠা চায়ের সাথে এই পিঠার কোনো তুলনা নাই।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14009720












মন্তব্যগুলি (3)