চিকেন ভর্তা(Chicken Bharta Recepi In Bengali)

#ebook2
দুর্গাপূজায় জমিয়ে খাওয়াদাওয়া না হলে বাঙালিদের চলেনা।তাই আমি চিকেন ভর্তা আর বেবি নান বানিয়েছি।এই চিকেন ভর্তা পরোটা,নান,লাচ্ছা পরোটা,রুমালি রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগে।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিকেন টাকে সেদ্ধ করে নিয়ে চিকেন স্টক টা কে রেখে দিতে হবে।ওই স্টক টাই চিকেনে জলের পরিবর্তে দিতে হবে।এবারে ঠান্ডা হলে চিকেন টাকে ছিঁড়ে ছিঁড়ে রাখতে হবে।
- 2
এবার কড়ায় তেল দিয়ে এলাচ,দারুচিনি,লবঙ্গ দিয়ে পেঁয়াজ বাটা আর নুন দিয়ে নেড়েচেড়ে আদা,রসুন,কাঁচালঙ্কা বাটা দিয়ে নাড়তে হবে।পেঁয়াজ টা ভাজা ভাজা হয়ে গেলে টমেটো পেস্ট দিয়ে দিতে হবে।এবার টক দই দিয়ে মসলা টা ভালো করে কষিয়ে জিরে,ধনে,হলুদ গুঁড়ো,লঙকা গুঁড়ো,কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে চিকেন টা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে চিকেন এর স্টক টা দিয়ে দিতে হবে পরিমান মতো।৫মিনিট মতো ফোটার পর গরম মসলা গুঁড়ো,কাজু চারমগজবাটা দিয়ে দিতে হবে।এবার দুটো সেদ্ধ ডিম কুচিয়ে দিয়ে কাসুরি মেথি ফ্রেশ আর আমূল ফ্রেশ ক্রিম দিয়ে দিতে হবে।
- 3
৫ মিনিট আরো নাড়াচাড়া করে ২টেবিল চামচ বাটার দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিলেই চিকেন ভর্তা তৈরি।
- 4
এবার নান,পরোটা,তন্দুরি রুটি,রুমালি রুটির বা লাচ্ছা পরোটার সাথে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (11)