রান্নার নির্দেশ
- 1
প্রথমে প্যানে তেল দিয়ে হালকা গরম করে পেয়াজকুচি বাদামি করে ভেজে নিতে হবে।এরপর এতে আদা বাটা দিয়ে একটু ভাজাতে হবে।
- 2
এরপর এতে ধনেগুড়া, জিরাগুড়া, হলুদগুড়ো, গোলমরিচ গুড়া দিয়ে নাড়তে হবে।এরপর এতে আধা কাপ পানি দিতে হবে যেনো মশলা পুড়ে না যায়।এরপর সঙ্গে আলু মিশিয়ে নিতে হবে।আলু নেড়ে একটু ভেঙে নিতে হবে।এরপর কলিজা মিশিয়ে ৫ মিনিট দমে রাখতে হবে।বিটলবণ দিন।এরপর কাচামরিচ কুচি,ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে।এরপর সিঙারার জন্য ভাগ করে নিন।
- 3
খামির তৈরির জন্যে ময়দা,তেল, লবণ,কালিজিরা সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন।হাত দিয়ে ময়দা ঝুরঝুরে করে নিন।পরিমাণ মতো পানি দিয়ে খামির তৈরী করে নিন।এরপর খামিরটি কিছুখন ঢেকে রেখে দিন।
- 4
এরপর খামির আটটি ভাগে ভাগ করে নিন।রুটির মতো বেলুন।এরপর মাঝে রুটি টি ছুড়ি দিয়ে দুভাগ করুন।একভাগ নিয়ে সব সাইডে পানি লাগিয়ে নিন।এরপর পানের খিলির আকারে গড়ে মাঝে পুর দিয়ে সিঙারার আকার গড়ে নিন।
- 5
ফ্রাই পেনে তেল দিয়ে তেল গরম হলে,অল্প আঁচে অনেক সময় নিয়ে সিঙারাগুলোর দুপাশ বাদামি করে ভেজে নিতে হবে।গরম গরম চায়ের সঙ্গে পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes








মন্তব্যগুলি (5)