রান্নার নির্দেশ
- 1
প্রথমে,একটি বাটিতে ঈস্ট + চিনি ও অল্প কুসুম গরম পানিতে গুলে রাখুন ৫ মিনিট।
- 2
এবার, শুকনো উপকরণ, ময়দা,গুড়াঁ দুধ,লবন একসাথে চেঁলে নিন।অন্য বাটিতে কলা ভাল করে ম্যাশড করে নিন।
- 3
এবার, একটি বাটিতে ডিম ফেটে নিন। তাতে লিকুইড দুধ, ইস্ট দিয়ে মিক্স করে নিন।এবার ময়দার মিক্স অল্প অল্প দিয়ে মাখাতে হবে। সাথে বাটার দিয়ে ভাল করে মথে নিতে হবে ৫ মিনিট মত।এবার খামির ঢেকে ১ঘন্টা গরম জায়গায় রেখে দিন।ওভেনের ভিতর রাখলে ভাল হয়। এতে তাড়াতাড়ি ফুলে উঠবে খামির।
- 4
১ঘন্টা পর খামির যখন ফুলে ডাবল হবে, তখন আবার হাত দিয়ে চেপে বাতাস বের করে দিন এবং আবার মথে নিন ফোল্ড করে করে ২-৩মিনিট।
- 5
এবার,পিড়িতে অল্প ময়দা ছিটায় খামির বেলে নিন এক ইঞ্চি পুরু করে।তার উপর কিছু কিশমিশ ছিটিয়ে দিন। এবার,এক পাশ থেকে রোল করে নিয়ে, শেষ প্রান্ত সিল করে,দু পাশ হালকা মুড়ে দিয়ে, ঘি ব্রাশ করা মোল্ডে রাখুন। সিল করা অংশ টা নীচের দিকে দিতে হবে।এবার, মোল্ড সহ ঢেকে গরম জায়গায় রাখুন ২৫-৩০মিনিট।
- 6
এবার, প্রি হিটেড করে নিন ওভেন ১০ মিনিট, ১৮০ ডিগ্রি তাপমাত্রায়।
- 7
এবার, খামিরের উপর ডিমের কুসুম ব্রাশ করে নিয়ে, মোল্ড টা ওভেনের মাঝখানের র্যাকে রেখে বেক করে নিন ১৮০ ডিগ্রি/৩৫৬ ডিগ্রি ফারেনহাইট এ ২০-২৫ মিনিট।
- 8
বেক করার পর বাটার ব্রাশ করে দিন। এতে ব্রেড আরো নরম ও সুস্বাদু হবে।
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি (2)