চায়ের সাথে গোলাপ পিঠা

Farzana Wahida @cook_27213733
হালকা শীতের আমেজে বিকেলে চায়ের সাথে এই পিঠাটা আমার ভীষণ পছন্দ
চায়ের সাথে গোলাপ পিঠা
হালকা শীতের আমেজে বিকেলে চায়ের সাথে এই পিঠাটা আমার ভীষণ পছন্দ
রান্নার নির্দেশ
- 1
১ কাপ পানিতে লবন দিয়ে ফুটিয়ে নিন। এতে চালের গুড়া দিয়ে আচ কমিয়ে ঢেকে দিন। ভাল করে নেড়েচেড়ে সিদ্ধ করে নিন। চুলা থেকে নামিয়ে গরম থাকতে ই এতে ডিম ভেংগে দিন। তেল দিয়ে ভাল করে মথে নিন।
- 2
এবার রুটি বেলে নিন।
গোলাকার কিছু বা স্টিলের গ্লাস দিয়ে কেটে নিন।
১ টা গোলাপ বানাতে ৩ টা গোল রুটি পর পর রেখে তিন দিকে কেটে নিন।
এবার একটা একটা করে কাটা অংশ তুলে দুই কোনা চেপে দিন। এভাবে সব ফুল বানিয়ে নিন। - 3
সিরার জন্য চিনি এবং পানি জাল করে আলাদা রাখুন। গোলাপ পিঠা গুলো ডুবো তেলে সময় নিয়ে ভাজুন। অল্প আচে একদিক ভাজা হলে তারপর উলটে দিবেন। খেয়াল করে ভাজতে হয় নয়তো ফুলের সেপ নস্ট হয়ে যাবে। ভাজা গোলাপ পিঠা সিরায় চুবিয়ে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14012793





মন্তব্যগুলি (2)