পামকিন সিনামন রোল

#bdfoodclub
পামকিন সিনামন রোল খুবই সুস্বাদু বেকিং খাবার,সকালে বা বিকালে চা এর সাথে দারুন লাগে আর এটি স্বাস্থ্যকর ও বটে।
পামকিন সিনামন রোল
#bdfoodclub
পামকিন সিনামন রোল খুবই সুস্বাদু বেকিং খাবার,সকালে বা বিকালে চা এর সাথে দারুন লাগে আর এটি স্বাস্থ্যকর ও বটে।
রান্নার নির্দেশ
- 1
এক কাপ ময়দার মধ্যে,এক চা চামচ ঈষ্ট এবং দুই টেবিল চামচ চিনি দিয়ে মেশাতে হবে। এবার এক্টা ডিম ভালমত ফেটিয়ে মিশ্রনের মধ্যে দুধ দিয়ে দিয়ে সব কিছু মেখে স্মুদ ডো বানাতে হবে। এবার দুই টেবিল চামচ বাটার দিয়ে মাখিয়ে ডো টা ঢেকে ৪০ মিনিট গরম স্থানে রেখে দিতে হবে। চল্লিশ মিনিট পর ডো এর সাইজ ফুলে ডাবল হয়ে যাবে। এবার আবার মথে নিতে হবে।এবার হাত বা রুটির বেলুন দিয়ে চার কোনা করে বেশ বড় এক্টা রুটির মত বানাতে হবে।
- 2
এই বার এক্টা বাটিতে এক টেবিল চামচ দারচিনি গুড়া,তিন টেবিল চামচ চিনি,দুই টেবিল চামচ বাটার,দুই টেবিল চামচ পামকিন পিউরি মিক্স করে রুটির উপর সুন্দর করে পাতলা করে হাতের সাহায্যে সুইস রোল যেভাবে করে সেই ভাবে এক পাশ থেকে রোল করে তারপর ধারালো ছুরি দিয়ে এক ইঞ্চ এর মত করে বেশ কয়েক টা ভাগে কেটে নিতে হবে। এবার এক্টা ন্যাপকিন দিয়ে বিশ থেকে পঁচিশ মিনিট ঢেকে রাখতে হবে। এবার 180C এ প্রিহিট করা ওভেনে পঁচিশ থেকে ত্রিশ মিনিট বেক করলেই হয়ে যাবে দারুন মজার পামকিন সিনামন রোল।
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি