আলু পোস্ত (alu posto recipe in bengali)

Tania Saha @cook_15866847
আলু পোস্ত (alu posto recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
আলু খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিতে হবে |
- 2
কড়ায় তেল গরম হলে কালোজিরে ফোড়ন দিতে হবে |
- 3
ফোরনের সুগন্ধ বের হলে তারপর আলুর টুকরো গুলো ভেজে নিতে হবে |
- 4
একটু ভেজে নিয়ে তারপর লঙ্কা বাটা দিয়ে একটু নেড়ে প্রয়োজনমতো জল আর স্বাদমতো নুন দিয়ে একটু ফুটতে দিতে হবে |
- 5
তারপর ২-৩মিনিট ফোটার পরে পোস্ত বাটা দিয়ে ঢেকে আরো ৫-৭মিনিট কম আঁচে রান্না করতে হবে |
- 6
আলু সেদ্ধ হয়ে ঝোল ঘণ হলে উপরে আরো একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে কিছুক্ষন স্ট্যান্ডিং টাইম দিয়ে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন আলু পোস্ত |
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14020238




মন্তব্যগুলি (7)