রাবড়ি মালপোয়া (rabdi malpoa recipe in Bengali)

রাবড়ি মালপোয়া (rabdi malpoa recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমেই 400 মিলি দুধ ফুটিয়ে, ঘন করে ফেলতে হবে। তারপরে, 1/2 কাপ চিনি ও মিল্ক মেড অর্ধেকটা মিশিয়ে বানিয়ে নিতে হবে রাবরি টা। এরপর একটি পাত্রে সুজি, ময়দা,100 মিলি দুধ ও বাকি মিল্ক মেড টা খুব ভালো করে মিশিয়ে, ফেটিয়ে নিতে হবে এবং 15 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে।
- 2
এবার 15 মিনিট পর, একটি কড়াইতে তেল দিয়ে নিতে হবে এবং তেল গরম হলে এক হাতা করে মালপোয়ার মিশ্রণ থেকে মিশ্রণ দিয়ে দিতে হবে এবং একপিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে উল্টোপিঠ উল্টে ভেজে নিতে হবে।
- 3
এবার একটি পাত্রে 1½ কাপ চিনি 1 কাপ জল দিয়ে ফুটিয়ে ঘন রস বানিয়ে নিতে হবে। তারপর ভেজে রাখা মালপোয়া গুলো গরম রসে ফেলে এক মিনিট পর তুলে নিতে হবে।
- 4
এবার এই মালপোয়া রাবড়ি র সঙ্গে পরিবেশন করে দিতে হবে। কোথাও কোথাও মালপোয়ার উপরে রাবরির ছড়িয়ে পরিবেশন করা হয় ।কোথাও আলাদা বাটি করে রাবরি দেওয়া হয় মালপোয়া দিয়ে খাওয়ার জন্য। আর পরিবেশন করার সময় মালপোয়া ও রাবরির ওপর থেকে কাজু কিসমিস ছড়িয়ে দিতে হবে।
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি (6)