কড়াইশুঁটির পুরি (green peas puri recipe in bengali)

Mahek Naaz @maheknaaz1006
কড়াইশুঁটির পুরি (green peas puri recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ময়দা, নুন,তেল, টক দই, বেকিং সোডা ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে ময়দা কে মেখে নিন। ১৫ মিনিট ঢাকা দিয়ে রেখে দিন।
- 2
কড়াইশুঁটি কে সেদ্ধ করে নিন।
- 3
সেদ্ধ করা কড়াইশুঁটি কে জল ঝরিয়ে, ওতে নুন, কাঁচা লংকা দিয়ে মিক্সারে দিয়ে পিষে নিন।
- 4
এরপর ননস্টিক প্যান নিন, ওতে ১ চামচ ঘি দিন, তারপর জিরে ফোঁড়ন দিন। এবার পেস্ট করে রাখা কড়াইশুঁটি, লেবুর রস, চাট মসলা, লংকা গুঁড়ো, নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিন।২/৩ মিনিট ভেজে ঠান্ডা করতে দিন।
- 5
ময়দার ছোট ছোট লেচি কেটে নিন।
- 6
লেচির ভেতর ১ চামচ কড়াইশুঁটির পুর দিয়ে মুখ ভালো করে বন্ধ করে, পুরির আকারে বেলে নিন।
- 7
এবার গ্যাস অন করে কড়া বসান, কড়া তে তেল দিন, তেল গরম হলে ১ টা ১ টা করে পুরি ভেজে নিন।
- 8
তৈরি কড়াইশুঁটি র পুরি।
- 9
আলুর দম, আচারের সাথে গরম গরম পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14039190













মন্তব্যগুলি (4)